ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক বেতন বৃদ্ধির সমান্তরালে দুর্নীতি দমনেও কঠোর হতে হবে: মুনীর চৌধুরী ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

রাজধানীতে সাবেক সচিবের স্ত্রীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোড এলাকার বাসা থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাবেক এক সচিবের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র দিয়ে মাহাবুব সোফিয়া খান (৫০) নামের ওই নারী আত্মহত্যা করেন। শেরেবাংলানগর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন এসব তথ্য নিশ্চিত করেন।

মাহাবুব সোফিয়া খান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য সাবেক সচিব মাহমুদ রেজা খানের স্ত্রী। তিনি মৃত মাকছুদ আলী খানের মেয়ে। স্বজনদের দাবি, মাহাবুব সোফিয়া খান মানসিক রোগী ছিলেন।

পুলিশ জানায়, গতকাল (রবিবার) বিকালে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার একটি ভবনের তিনতলায় মাহবুব সোফিয়া খান গুলিবিদ্ধ হন। বাসার লোকজন তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। স্কয়ার হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকাল সাড়ে পাঁচটার দিকে সোফিয়ার মৃত্যু হয়। এর আগে তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এ হাসপাতালে আনা হয়।

এসআই মামুন জানান, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্কয়ার হাসপাতাল থেকে সোফিরার লাশ উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে আটটার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

রাজধানীতে সাবেক সচিবের স্ত্রীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭