ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

চট্টগ্রামে খালেদা জিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রবেশ করেছেন। তাঁর আগমন উপলক্ষে পথে পথে ও শহরের বিভিন্ন এলাকা মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে। নগরীর বিভিন্ন ওয়ার্ড, আশপাশের জেলা ও উপজেলা থেকে এরই মধ্যে জড়ো হন হাজারো নেতাকর্মী।

এ ছাড়া শহরের বিভিন্ন মোড়, রাস্তার পাশে এরই মধ্যে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়া-আসার পথে চট্টগ্রামে দলীয় কোনো কর্মসূচি না থাকলেও দলের চেয়ারপারসনের আগমনে উজ্জীবিত নেতাকর্মীরা।

বিকেলে চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল খালেদা জিয়ার। পথসভা ও নানা কর্মসূচির কারণে বিলম্ব হয়। রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করে বিএনপি চেয়ারপারসন কাল রোববার সকালে কক্সবাজারে রওনা দেবেন। ২০১২ সালের পর দলীয় প্রধানের চট্টগ্রাম আগমনে উদ্দীপিত নেতাকর্মীরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রামে কোনো কর্মসূচি নেই। স্বতঃস্ফূর্ত মানুষ খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে পুরো এলাকা ভরে গেছে।

সাবেক প্রধানমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে রাতযাপন করবেন। সেখানকার সর্বশেষ প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম, নগর সভাপতি ডা. শাহাদাত হোসেন ও নগর বিএনপি নেতা শামসুল আলম।

এদিকে, নগর ছাত্রদলের নেতাকর্মীরা খালেদা জিয়াকে বরণ করতে মোটরসাইকেল বহর নিয়ে অপেক্ষা করেন চট্টগ্রাম সিটি গেট এলাকায়। পথে পথে ও বিভিন্ন স্থানে নেতাকর্মীরা স্বাগত জানাচ্ছেন দলীয় চেয়ারপারসনকে। এরই মধ্যে ব্যানার-ফেস্টুনসহ পোস্টারে ছেয়ে গেছে নগরীতে।

আজ সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে রওনা দেন খালেদা জিয়া। পথে ফেনীতে তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়। এতে সংবাদমাধ্যমের গাড়িও হামলার শিকার হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

চট্টগ্রামে খালেদা জিয়া

আপডেট সময় ১০:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭