ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতিসংঘকে ত্রাণ বিতরণের অনুমতি দিল মিয়ানমার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলে দুই মাস ত্রাণ বিতরণ বন্ধ থাকার পর অবশেষে জাতিসংঘকে ত্রাণ বিতরণের সুযোগ দিতে রাজি হয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। শুক্রবার বিশ্ব খাদ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে সংস্থাটির মুখপাত্র বেটিনা ল্যুশার বলেন, বিস্তারিত বিষয়ে এখনও মিয়ানমার সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে। তিনি আরও বলেন, আগে আমাদের দেখতে হবে ওই এলাকার পরিস্থিতি ঠিক কী রকম। তার আগে বিস্তারিত বলা সম্ভব নয়।

এ ব্যাপারে ইউনিসেফের মুখপাত্র মারিক্সি মেরকাডো জানান, সেনা অভিযান শুরুর আগেই রাখাইনের বুথিডং ও মংডুতে রোহিঙ্গা শিশুদের মধ্যে অপুষ্টির হার বিপজ্জনক মাত্রায় ছিল। তিনি আরও জানান, সেখানে চার হাজার শিশুকে মারাত্মক অপুষ্টির চিকিৎসা দেয়া হচ্ছিল। ২৫ অগাস্ট থেকে সেটা বন্ধ আছে। মিয়ানমার সরকার সবুজ সংকেত দিয়েছে; কার্যক্রম আবার শুরু হবে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের তল্লাশি চৌকিতে হামলার জেরে রোহিঙ্গা নিধন শুরু করে দেশটির সেনাবাহিনী। তারপর ওই এলাকায় ত্রাণ দেয়া বন্ধ করে বিশ্ব খাদ্য সংস্থার কর্মীরা। তবে মধ্য রাখাইনে এক লাখ ৪০ হাজার মানুষকে ত্রাণ দিয়ে আসছে বিশ্ব খাদ্য সংস্থা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতিসংঘকে ত্রাণ বিতরণের অনুমতি দিল মিয়ানমার

আপডেট সময় ১২:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭