ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডেসটিনির জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দাখিলে দুদককে নির্দেশ

অাকাশ নিউজ ডেস্ক:

জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্টে ডেসটিনির কি পরিমাণ অর্থ রয়েছে তার হিসাব আদালতে দাখিল করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে এই হিসাব আদালতে দাখিল করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ রবিবার এই আদেশ দেন।

এর আগে ব্যাংক অ্যাকাউন্টে কি পরিমাণ অর্থ রয়েছে তার হিসাব দাখিল করতে ডেসটিনির আইনজীবীকে নির্দেশ দিয়েছিলো আপিল বিভাগ। কিন্তু রবিবার ডেসটিনির কৌসুলি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, জব্দ থাকায় ব্যাংক অ্যাকাউন্টের হিসাব বিবরণী আমাদের কাছে দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ। এরপরই আদালত দুদক কৌসুলি খুরশীদ আলমকে ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দাখিলের নির্দেশ দেয়।

গত বছরের ১৩ নভেম্বর আপিল বিভাগ দুটি শর্তে ডেসটিনির দুই শীর্ষ ব্যক্তি এমডি রফিকুল আমীন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন মঞ্জুর করে। ওই শর্তে বলা হয়েছিলো, ডেসটিনির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে তাদের সৃজনকৃত বাগান থেকে ৩৫ লাখ গাছ বিক্রি করে ২ হাজার ৮০০ কোটি টাকা ছয় সপ্তাহের মধ্যে জমা দিতে হবে।

জমা দেওয়ার প্রমাণপত্র হলফনামা আকারে দাখিলের পর তারা জামিন পাবেন। এই শর্ত পূরণে ব্যর্থ হলে দ্বিতীয় শর্ত হিসাবে সরকারি কোষাগারে দিতে হবে নগদ ২ হাজার ৫ শত কোটি টাকা। এই দুই শর্তের একটি পূরণ করলেই তারা জামিন পাবেন। সরকারি কোষাগারে জমা দেওয়া ওই অর্থ ডেসটিনিতে বিনিয়োগ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করতে দুদক চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়।

কিন্তু গত আট মাসেও আদালতের ওই শর্ত তারা পূরণ করতে পারেননি। পরে আপিল বিভাগের এই আদেশ সংশোধন চেয়ে আবেদন করেন ডেসটিনির এমডি ও চেয়ারম্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডেসটিনির জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দাখিলে দুদককে নির্দেশ

আপডেট সময় ১১:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭