ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

দুই বছর নয়, বিদেশি কর্মীদের এক বছরের ভিসা দেবে সৌদি আরব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিদেশি কর্মীদের জন্য ভিসা নীতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এর আওতায় বিদেশি কর্মীদের ক্ষেত্রে দুই বছরের বদলে এক বছরের ভিসা দেওয়া হবে। বর্তমানে বিদেশি কর্মীদের দুই বছরের ওয়ার্ক পারমিট দিয়ে থাকে দেশটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি আর কার্যকর থাকছে না। এরইমধ্যে সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলি আল ঘাফিচ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম সৌদি গেজেট।

সৌদি শ্রম আইনের ১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নতুন এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলি আল ঘাফিচ। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার সরকার এরইমধ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।

সৌদি আরবে কর্মরত বিদেশি গৃহকর্মীদের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে না। দেশটির সরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিরাও এ নিয়মের বাইরে থাকবেন। এর পাশাপাশি, যেসব বিদেশি নারীর সৌদি সন্তান রয়েছে তাদের দেশটিতে চাকরির সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। সৌদি মায়েদের বিদেশি সন্তানের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চুয়াডাঙ্গায় দুই পাম্পে তেল সম্পদ সংক্রান্ত ঘটনায়: ধাওয়া করে

দুই বছর নয়, বিদেশি কর্মীদের এক বছরের ভিসা দেবে সৌদি আরব

আপডেট সময় ০৩:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭