ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে একজন মানুষও গৃহহারা থাকবে না: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বস্তি থাকুক এটা আমি চাই না। এটা কোনো দেশের জন্য সম্মানজনক নয়। বস্তিতে যারা থাকে তারাও মানুষ। তাদেরও ভালো করে বাঁচার অধিকার আছে। দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। বৃহস্পতিবার সকালে গণভবনে বস্তিবাসীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, রাজধানীর মিরপুরে বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। ফ্ল্যাটে সব সুযোগ-সুবিধা থাকবে। বস্তির তুলনায় এখানে ভাড়া কম হবে। কেউ চাইলে মাসিক ভাড়া দিতে পারবে, এছাড়া সাপ্তাহিক ও প্রতিদিন দিতে চাইলেও দিতে পারবে।

শেখ হাসিনা বলেন, ‘যারা বস্তিতে থাকেন তারা মানবেতর জীবনযাপন করেন। তারা কেন মানবেতর জীবনযাপন করবে? তাদেরও তো ভালো করে বাঁচার অধিকার আছে। আর এজন্যই আমরা বস্তিবাসীর জন্য ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিই।’

তিনি বলেন, মানুষকে কষ্ট থেকে মুক্তি দেয়াই তার সরকারের লক্ষ্য বলেও জানান শেখ হাসিনা। ‘আমার বাবা দেশ স্বাধীন করেছেন মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণ করাই আমাদের কাজ, এটাই জাতির পিতার শিক্ষা। মানুষের জন্য কিছু করে যেতে চাই। এটাই হলো জীবনের সার্থকতা।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের নীতি অত্যন্ত স্পষ্ট। দেশে একজন মানুষও গৃহহারা থাকবে না। এটাই জাতির পিতার স্বপ্ন। এটা শুধু ঢাকায় নয়, সারাদেশে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশে একজন মানুষও গৃহহারা থাকবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭