ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন গোয়াইনঘাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে যুবক নিহত দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

সীতাকুণ্ডে বয়লার বিস্ফোরণ, আহত ৯

অাকাশ নিউজ ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অটো রোলিং মিলসে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন শ্রমিক দ্বগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার সকালে উপজেলার ভাটিয়ারীর বানুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. হাসান (৩৮), মো. নাসির উদ্দিন (৪০), সেকান্দর আলী, (৪৮), সঞ্জয় (২৯), ওমর ফারুক (৩৫), মো. মোস্তফা (২৭), মো. রাজু (৩০), নিজাম উদ্দিন (৩২) ও শরিফুল (৩৩)।

জানা গেছে, রোববার সকাল সাড়ে ৬টার দিকে মিলটিতে কাজ করার সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে এবং ৯ শ্রমিক দ্বগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে নগরীর একে খাঁন গেইটস্থ আল-আমিন হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে আল আমিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহাদাত বলেন, সীতাকুণ্ডের একটি রোলিং মিলে দুর্ঘটনায় আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

এদিকে বিস্ফোরণের কোনো খবর এখনো পাননি বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান। তিনি বলেন, বিস্ফোরণের কোনো খবর আমরা পায়নি, কেউ বলেওনি। আপনার কাছ থেকে জানলাম। আমি এখনই খবর নিচ্ছি।

উল্লেখ্য, আলহাজ্ব মো. শফি মালিকানাধীন সীমা অটো রি-রোলিং মিলে এ নিয়ে অসংখ্যবার বিস্ফোরণ ও দুর্ঘটনা ঘটেছে। ২০১২ সালের ১৫ জুন মিলটিতে ফার্নেস বয়লার বিস্ফোরিত হয়ে আবুল বাসার নামে একজন নিহত ও অন্তত দশ শ্রমিক আহত হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

সীতাকুণ্ডে বয়লার বিস্ফোরণ, আহত ৯

আপডেট সময় ০৬:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭