ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আমেরন নেছা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার বিকেলে মংলা-খুলনা মহাসড়কের দ্বিগরাজ বাজার সংলগ্ন তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমেরন নেছা রামপাল উপজেলার হুরকা গ্রামের মকবুল গাজীর স্ত্রী। আহতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার জালিয়াখালী গ্রামের বিমল ডালীর স্ত্রী তুলনা ডালী (৬০), রামপাল উপজেলার অনন্ত হালদারের স্ত্রী রবি হালদার (৭৫)। বাকী দু’জনের পরিচয় পাওয়া যায়নি।

মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, বিকেলে খুলনা থেকে মোংলাগামী লতা পরিবহনের একটি বাস দ্বিগরাজ বাজার সংলগ্ন তেলের পাম্পের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নছিমন যাত্রী আমেরন নেছা নিহত হন।

এ সময় গুরুতর আহত হন আরও চারজন। আহতদের মধ্যে দু’জনকে স্থানীয় হাসপাতাল ও দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় ১২:১৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭