ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউইয়র্কে আমির খানের ছবিকে হটিয়ে দিল ঢাকা অ্যাটাক

অাকাশ বিনোদন ডেস্ক:

দেশেতো বটেই বিদেশের মাটিতেও দাপট দেখিয়ে চলেছে ‘ঢাকা অ্যাটাক’। এমনকি নিউ ইয়র্কের একটি সিনেমা হলে বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ এর চাইতেও বেশি ব্যবসা করছে দীপংকর দীপন পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ঢাকা অ্যাটাক’।

পৃথিবীর অন্যতম মাল্টিপ্লেক্স চেইন ‘রিগ্যাল’ নিউ ইয়র্ক শাখা ‘কাফম্যান অ্যাস্টোরিয়া’তে ‘ঢাকা অ্যাটাক’-এর প্রথম শো ছিল গত ২০ অক্টোবর, শুক্রবার। অন্যদিকে বড় একটি হলে চলছিল ১৯ অক্টোবর মুক্তি পাওয়া আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’। একটি শো দিয়ে শুরু করা হলেও প্রথম শোতেই হাউজ ফুল হয় ‘ঢাকা অ্যাটাক।’ এরপর টিকেটের ব্যাপক চাহিদার কারণে হল কর্তৃপক্ষ ২১ অক্টোবর, শনিবার আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’কে অন্য একটি ছোট হলে পাঠিয়ে দেয় এবং তাঁদের সবচেয়ে বড় হলগুলোর একটিতে ‘ঢাকা অ্যাটাক’ চালায়। সেটাও হাউজ ফুল হওয়ায় ২২ অক্টোবর,রবিবারে একটি শো বাড়িয়ে ‘ঢাকা অ্যাটাক’-এর মোট দুটি শো প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়। নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী একটি বিকাল ৩টায় ও আরেকটি রাত সাড়ে ৯টায় প্রদর্শিত হবে।

বাংলাদেশের চলচ্চিত্রের বিশ্ব পরিবেশনায় নিয়োজিত প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট ওয়ালিউল্লাহ সজীব সপ্তক তার ফেসবুকে বিষয়টি জানিয়েছেন। বিদেশের মাটিতে বাংলাদেশি কোন সিনেমার ক্ষেত্রে এমন অকল্পনীয় ঘটনা প্রথম ঘটল বলে জানান তিনি।

ঢাকা অ্যাটাক ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন, আলমগীর প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউইয়র্কে আমির খানের ছবিকে হটিয়ে দিল ঢাকা অ্যাটাক

আপডেট সময় ০১:৩৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭