ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

সাংবাদিক উৎপল দাস নিখোঁজ, থানায় জিডি

অাকাশ জাতীয় ডেস্ক:

অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি ডট নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল দাস ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১০ অক্টোবর রাজধানীর মতিঝিলে অফিস থেকে বের হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার দুটি মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় রোববার (২২ অক্টোবর) মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছে পূর্বপশ্চিম কর্তৃপক্ষ।

পূর্বপশ্চিমের সম্পাদক খুজিস্তা নূর-ই-নাহারিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উৎপল দাস (২৯) নরসিংদীর রায়পুরা উপজেলার থানাহাটি এলাকার চিত্ত দাসের ছেলে। তিনি রাজধানীর ফকিরাপুল এক নম্বর গলিতে ভাড়া বাসায় থাকতেন।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানি জানান, সাংবাদিক উৎপল দাসের খোঁজে পুলিশ কাজ শুরু করেছে। আমরা তথ্যপ্রযুক্তির সহযোগিতা নিয়ে তদন্ত করছি। বিভিন্ন পর্যায়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক উৎপল দাস নিখোঁজ, থানায় জিডি

আপডেট সময় ১২:৫৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭