ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশের মানুষ এখন খাদ্যের জন্য হাহাকার করে না

অাকাশ নিউজ ডেস্ক:

বাংলাদেশের মানুষ এখন আর খাদ্যের জন্য হাহাকার করে না। যারা এক বেলা খেতে পারতো না আল্লাহর রহমতে এখন তারা দুবেলা-তিনবেলাও খেতে পারে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এমন সময় ছিল একজন দিনমজুর সারাদিন পরিশ্রম করে এক বেলা খাবার কিনতে পারতেন না। আর এখন তারা প্রায় ১০-১২ কেজি চাল কিনতে পারেন। সেই পরিমাণ তাদের আয় বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, খাদ্য উৎপাদন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। ২০০৯ সালে সরকার গঠনের পর আমরা হাল ধরে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশ এগিয়ে যাচ্ছে। এর আগে বাংলাদেশকে পিছিয়ে দেয়া হয়েছিল।

তিনি আরো বলেন, আমাদের দেশের মানুষ যাতে খাদ্যে কষ্ট না পায় তার ব্যবস্থা করেছি। কৃষকদের আমরা সার, ভর্তুকি, কৃষি উপকরণ কার্ড করে দিয়েছি। কৃষিতে এখন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এটা আর পিছিয়ে নেই।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কোনো প্রভাব যেন আমাদের দেশে না পড়তে পারে, আমাদের দেশের মানুষের জীবন যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি আছে। সেভাবেই আমরা আমাদের কাজ করতে চাই এবং দেশবাসীকেও সচেতন করতে হবে। প্রতিটি জায়গায় আমাদের জলাভূমিগুলো সংরক্ষণ করতে হবে। এগুলোই আমাদের সম্পদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশের মানুষ এখন খাদ্যের জন্য হাহাকার করে না

আপডেট সময় ০৪:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭