ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়: একজনের মৃত্যু, বিদ্যুৎহীন হাজারো গ্রাহক

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আঘাত হেনেছে শক্তিশালী ঝড়। এর প্রভাবে ভারী বৃষ্টি ও প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে নিউইয়র্কের ব্রুকলিনে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝোড়ো বাতাসের কারণে তাঁর ওপর একটি গাছ উপড়ে পড়লে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। মার্কিন সংবাদমাধ্যমগুলো একজনের মৃত্যুর খবর জানিয়েছে। নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়া—তিনটি শহরই ‘নরইস্টার’-এর (উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসের কারণে দেওয়া নাম) প্রভাবে পড়েছিল।

নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ বিভিন্ন অঞ্চলে ‘নরইস্টার’ নামক এই ঝড়ের দাপট চলছে। স্থানীয় কর্তৃপক্ষ আগেই বড় ধরনের বন্যা ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে সতর্কবার্তা জারি করেছিল। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক উল্লেখ করে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, এ সপ্তাহান্তে যারা পানির কাছাকাছি অবস্থান করবেন, তারা আক্ষরিক অর্থেই নিজেদের জীবন নিয়ে জুয়া খেলবেন। এদিকে কর্তৃপক্ষ সম্ভাব্য বড় ধরনের বন্যা ও সড়ক বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছিল।

ঝড় ও ঝোড়ো হাওয়ার কারণে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজডটকম-এর তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও পেনসিলভানিয়ায় ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। এতে গতকাল শনিবার হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে লং আইল্যান্ডে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া পূর্ণিমার জোয়ারের কারণে মধ্য আটলান্টিক উপকূলে বড় ধরনের জলোচ্ছ্বাস হতে পারে এবং কিছু এলাকায় পানির উচ্চতা ২০ ফুট বা প্রায় ৬ মিটার পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ জন্য উপকূলীয় এলাকাগুলোয় বড় ধরনের বন্যার আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, ঝোড়ো বাতাসের কারণে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঝুঁকি রয়েছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন তিনি।

বিমান চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটেছে। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, পুরো অঞ্চলেই ফ্লাইট চলাচলে দেরি হচ্ছে। কেবল বোস্টনের লোগান বিমানবন্দরেই ২৫৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। জেট ব্লু, ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসের মতো বড় বিমান সংস্থাগুলো সতর্কতা জারি করলেও যাত্রীদের অতিরিক্ত ফি ছাড়া ফ্লাইট পরিবর্তনের সুযোগ দিচ্ছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের কার্যক্রম চলাকালীন এই ঝড়ের প্রভাব পড়েছে। সতর্কতা হিসেবে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে থাকা সংবাদমাধ্যমগুলোর সম্প্রচার সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ঝড়টি শনিবার বিকেলে উত্তর-মধ্য আটলান্টিক ও দক্ষিণের নিউ ইংল্যান্ড উপকূলের দিকে অবস্থান করছিল, যা রোববার সকাল নাগাদ আরও শক্তিশালী রূপ নিতে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজার সংকট নিরসনে কাতার, জর্ডান ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়: একজনের মৃত্যু, বিদ্যুৎহীন হাজারো গ্রাহক

আপডেট সময় ০৯:৫৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬