ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুল পড়া বন্ধে তেলের সঙ্গে যে ৩ উপাদান মেশাবেন

আকাশ নিউজ ডেস্ক:  

একসময় চুলের যত্নে সরিষার তেল মাখার প্রচলন ছিল। এখন সময় বদলেছে। অনেকে নারকেল তেল আবার অনেকে অলিভ অয়েল ব্যবহার করেন। তবুও চুল পড়া থামছে না। আর বর্ষায় চুল পড়ার হার আরও বাড়ে।

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, চুলে যে তেলই ব্যবহার করেন না কেন, এর সঙ্গে কিছু উপাদান যোগ করলে কার্যকারিতা বেড়ে যায়। এতে চুলের গোড়া মজবুত হবে। পাশাপাশি চুল ঘন ও কালো হবে। স্ক্যাল্পে পর্যাপ্ত পুষ্টি পৌঁছাবে।

পেঁয়াজের রস:
যদি চুল পড়ার সমস্যায় ভোগেন, তাহলে সমপরিমাণ সরিষার তেল কিংবা নারকেল তেলের সঙ্গে তাজা পেঁয়াজের রস মিশিয়ে নিন। পেঁয়াজে সালফার রয়েছে, যা চুলের গোড়ায় পুষ্টি জোগায়। অন্যদিকে, তেল মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এই মিশ্রণটি স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন। ৩০-৪০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

মেথি বীজ:
মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও পুষ্টিকর উপাদান রয়েছে। বছরের পর বছর ধরে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে এই উপাদান। মেথি বীজ সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন। এই মেথির পেস্টে মিশিয়ে দিন সামান্য সরিষার তেল। এটি স্ক্যাল্প ও চুলের গোড়ায় লাগিয়ে ৪৫ মিনিট রাখুন। তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

কারিপাতা:
কারিপাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিকর উপাদান, যা চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। তেল হালকা গরম করে নিন। তাতে এক মুঠো তাজা কারিপাতা মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তেলটা ঠান্ডা হলে ছেঁকে চুলে মাখুন। সপ্তাহে দুইবার এই তেল মাথায় মাখলে ভালো ফল পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চুল পড়া বন্ধে তেলের সঙ্গে যে ৩ উপাদান মেশাবেন

আপডেট সময় ১১:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬