ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঋতু পরিবর্তনের সময় দরকার ত্বকের বাড়তি যত্ন, নেবেন যেভাবে

আকাশ নিউজ ডেস্ক:

যে ঋতুই আসুক না কেন, ত্বক যেন উজ্জ্বল থাকে— এটাই আমাদের নিত্য চাওয়া। কিন্তু বাস্তবে সবসময় তেমনটি হয় না। আবহাওয়া বদলালেই দেখা যায় ত্বক কেমন যেন শুষ্ক, কালচে কিংবা নিস্তেজ হয়ে পড়ে। ব্র্যান্ডেড স্কিনকেয়ার প্রোডাক্ট মেখেও লাভের লাভ কিছুই হয় না।

এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, ত্বক সুস্থ রাখতে হলে ডিহাইড্রেটেড হতে দেওয়া চলবে না। তার জন্য গাদা গাদা ময়েশ্চারাইজার বা ক্রিম মেখে নেওয়াটা কিন্তু সমাধান নয়। আসলে অনেকেই ‘ময়েশ্চারাইজেশন’ ও ‘হাইড্রেশন’-এর মধ্যে আসল পার্থক্যটা বোঝেন না। ত্বকের যত্নে এ দুটির গুরুত্ব সম্পূর্ণ আলাদা।

অনেকেই ‘ময়েশ্চারাইজেশন’ ও ‘হাইড্রেশন’-এর মধ্যে আসল পার্থক্যটা বোঝেন না। ত্বকের যত্নে এ দুটির গুরুত্ব সম্পূর্ণ আলাদা রয়েছে। ত্বকের যত্নে এ দুটি শব্দের কাজ দুই রকম।

হাইড্রেশন: এটি ত্বকের কোষের ভেতরে পানির পরিমাণ কিংবা ওয়াটার কনটেন্ট বজায় রাখে। ত্বককে ভেতর থেকে নরম ও বাউন্সি করে তোলে।

ময়েশ্চারাইজেশন: এটি ত্বকের উপরিভাগে একটি স্তর তৈরি করে ভেতরে থাকা পানি কিংবা আর্দ্রতাকে লক করে রাখে।

অনেকেই ভাবেন তৈলাক্ত ত্বকে হাইড্রেশনের প্রয়োজন নেই। কিন্তু সত্যিটা হলো— অতিরিক্ত তৈলাক্ত ত্বকও ভেতর থেকে ডিহাইড্রেটেড বা পানিশূন্য হয়ে পড়তে পারে। আর ত্বক ডিহাইড্রেটেড হলেই তা নিষ্প্রাণ ও অনুজ্জ্বল দেখায়।

প্রায় সারা বছরই মাত্রাতিরিক্ত দূষণ ও আর্দ্রতার হেরফের এবং তীব্র গরমের সম্মুখীন হতে হয়। ফলে ত্বকের প্রাকৃতিক রক্ষাকবচ বা ‘স্কিন ব্যারিয়ার’ ক্ষতিগ্রস্ত হয়। আমাদের ত্বকে মেলানিনের পরিমাণ বেশি থাকায় তা রোদ থেকে কিছুটা সুরক্ষা দিলেও, ত্বক যদি ডিহাইড্রেটেড বা স্পর্শকাতর হয়ে পড়ে, সে ক্ষেত্রে খুব দ্রুত পিগমেন্টেশন ও কালচে দাগছোপ দেখা দেয়।

চলুন জেনে নেওয়া যাক, ঋতু পরিবর্তনের সময় ত্বক ভালো রাখতে কয়েকটি সহজ টিপস—

১. ভারি ক্রিমের বদলে এমন জেল বেছে নিন যাতে অ্যালোভেরা রয়েছে। অ্যালোভেরা প্রাকৃতিকভাবে পানিতে ভরপুর এবং এটি ত্বককে ঠান্ডা ও শান্ত রাখতে সাহায্য করে।

২. ক্ষতিকারক কেমিক্যাল বা কড়া ফেসওয়াশ ছেড়ে মাইল্ড ক্লিনজার ব্যবহার করুন, যা ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয় না।

৩. স্কিন ব্যারিয়ার ভালো থাকলে ত্বক বাইরের ধুলাবালি ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে। তাই মাল্টিপল প্রোডাক্টের লেয়ারিং না করে কম প্রোডাক্টে মিনিমালিস্টিক স্কিনকেয়ার রুটিন মেনে চলুন।

৪. পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া এবং ৭-৮ ঘণ্টার ভালো ঘুম ত্বককে প্রাকৃতিকভাবে জেল্লাদার করে তোলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঋতু পরিবর্তনের সময় দরকার ত্বকের বাড়তি যত্ন, নেবেন যেভাবে

আপডেট সময় ১০:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬