ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গরমে মুখ ভরে যাচ্ছে লালচে র‌্যাশে, ঘরোয়া উপকরণ ব্যবহারেই সমাধান

আকাশ নিউজ ডেস্ক:

গরমে ঘাম জমে ত্বকে চুলকানি, র্যাশ কিংবা ঘামাচির সমস্যা অনেকেরই হয়। আরও একটি সমস্যা দেখা দেয়, তা হচ্ছে— ‘নিকেল অ্যালার্জি’। আংটি, চুড়ি কিংবা ঘড়ি অথবা ধাতব কিছু থেকে এক রকম চর্মরোগ হতে দেখা যায়। এতে ত্বকে জ্বালা ও চুলকানি বাড়ে। কারও ত্বকে বড় বড় ফোসকা পড়ে। এতে ত্বকের রঙও বদলে যায়। এ বিষয়ে ত্বক বিশেষজ্ঞরা বলছেন, গরমের সময়ে হিট র‌্যাশ ও কনট্যাক্ট ডার্মাটাইটিসের সমস্যা বাড়ে। এর থেকে রেহাই পেতে ঘরোয়া কিছু টোটকাই কাজে আসতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন ফেসপ্যাক ব্যবহার করবেন—

চন্দন ও গোলাপজলের প্যাক:

চন্দন ও গোলাপজলের প্যাক বানিয়ে ফেলুন। চন্দনের প্রদাহনাশক গুণ ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। আর র্যাশের সমস্যা দূর করে। ১ টেবিল চামচ খাঁটি চন্দনগুঁড়ো এবং প্রয়োজনমতো গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নিতে পারেন। এতে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শসা ও টকদইয়ের প্যাক:

শসা ত্বককে ঠান্ডা করে রাখে এবং টকদইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের চুলকানি ও সংক্রমণ দূর করতে সাহায্য করে। অর্ধেক শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক বানিয়ে ফেলুন। তা মুখ ও হাতে মেখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

কফি-মধুর প্যাক:

কটি পাত্রে দুই চামচ করে চিনি, কফি ও মধু মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ত্বকে ভালো করে মালিশ করে ১৫ মিনিটের মতো রেখে দিন। এরপর তা ধুয়ে নিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিন। এ পদ্ধতি রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। আর ত্বক আরও উজ্জ্বল দেখায়।

তরমুজ প্যাক:

ত্বকের প্রদাহ কমাতে ও ত্বক আর্দ্র রাখতে তরমুজের জুড়ি মেলা ভার। এক কাপের মতো তরমুজ কুচি নিয়ে তা ব্লেন্ড করে নিন। এটি ত্বকে লাগিয়ে রাখলে চুলকানি কমবে। র্যাশের সমস্যাও দূর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

গরমে মুখ ভরে যাচ্ছে লালচে র‌্যাশে, ঘরোয়া উপকরণ ব্যবহারেই সমাধান

আপডেট সময় ১০:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬