ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কোলাজেন ক্রিম কি সত্যিই কাজ করে?

আকাশ নিউজ ডেস্ক:

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেনের পরিমাণ কমতে শুরু করে। কোলাজেন কমতে থাকলে ত্বকে ভাঁজ পড়ে, পোরস বড় হয়ে যায়, ত্বকের শুষ্কতা বাড়ে এবং ত্বক ঝুলে যায়। তাই ত্বক ভালো রাখতে অনেকেই কোলাজেন ক্রিম ব্যবহার করেন। কিন্তু এ ধরনের ক্রিম কি সত্যিই কাজ করে?

কোলাজেনযুক্ত ক্রিম বা মাস্ক ত্বকের উপরিভাগকে সাময়িকভাবে মসৃণ ও আর্দ্র দেখাতে সাহায্য করে। তবে এগুলো ত্বকের গভীরে গিয়ে কোলাজেন ক্ষয় থামাতে পারে না। কারণ কোলাজেন অণুর আকার তুলনামূলক বড় হওয়ায় তা ত্বকের গভীরে সহজে প্রবেশ করতে পারে না। অর্থাৎ, কোলাজেন ক্রিম তাৎক্ষণিকভাবে ত্বকের টেক্সচার ভালো দেখাতে সাহায্য করলেও দীর্ঘমেয়াদে কোলাজেন ধরে রাখতে হলে স্বাস্থ্যকর জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস ও কার্যকর স্কিনকেয়ার উপাদানের ওপরই বেশি গুরুত্ব দিতে হবে।

ত্বকের কোলাজেন বাড়াতে কী খেতে হবে?
ত্বকের কোলাজেন বাড়াতে প্রতিদিনের খাদ্যতালিকায় প্রোটিন ও ভিটামিন সি যুক্ত খাবার রাখতে হবে। যেমন ডিমের সাদা আংশ, মুরগির মাংস, কমলালেবু, লেবু, পেয়ারা, আমলকী ইত্যাদি খেলে কোলাজেন বাড়বে। এছাড়া সামদ্রিক মাছ, সবুজ শাকসবজি, বিভিন্ন ধরনের বাদাম ও বীজ কোলাজেন উৎপাদনে সাহায্য করে। কোলাজেন ভাঙা রোধ করতে রসুন খেতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

কোলাজেন ক্রিম কি সত্যিই কাজ করে?

আপডেট সময় ১০:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬