ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

মসুল যুদ্ধে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত: সেভ দ্য চিলড্রেন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকের সংঘাতপূর্ণ মসুল থেকে প্রায় ৪ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে। ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণ থেকে মসুল পুনরুদ্ধারের জন্য এক বছর আগে ইরাকি বাহিনীর অভিযান শুরু হলে তারা বাস্তুচ্যত হয় বলে জানায় সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি সোমবার একটি বিবৃতিতে এই তথ্য জানায়। খবর রয়টার্সের।

গত জুলাই মাসে ইসলামিক স্টেটের খেলাফতের ইতি ঘটে মসুল পতনের মাধ্যমে। মসুল ছিল আইএসের ডি-ফ্যাক্টো রাজধানী। নয় মাসের ভয়ানক যুদ্ধে মসুল তাদের হাত থেকে ইরাকি বাহিনীর হাতে চলে আসে।

তবে এই যুদ্ধে বেসামরিক লোকসহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারী ও শিশুরা। মসুলে যুদ্ধ শেষ হলেও এখন অনেক কাজ জরুরি বলে মনে করছে বিভিন্ন দাতব্য সংগঠন। ‘সেভ দ্য চিলড্রেন’ ইরাকের কান্ট্রি ডিরেক্টর আনা লকসিন বলেন, ‘মসুলে যুদ্ধ থেমে গেছে তার মানে এই না সেখানে মানবিক প্রয়োজন ফুরিয়ে গেছে। এখনই আসলে শিশুদের প্রচুর সাহায্য দরকার। যারা এখনো বাস্তুচ্যুত, যারা ফেরত এসে নিজেদের বাড়ি ঘরের ধ্বংসস্তূপ দেখছে তাদের সকলেরই সাহায্য দরকার।’

মসুলের বড় অংশই ধ্বংসযজ্ঞে পরিণত হয়ে আছে। স্কুল, কলেজ, হাসপাতাল, বাড়িঘর, খেলার মাঠ, রাস্তাঘাট, পার্ক সব কিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর ফলে শিশুদের মধ্যে যে মানসিক দাগ পড়েছে সেটা মুছতে অনেক বছর লাগবে বলে মনে করেন আনা লকসিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

মসুল যুদ্ধে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত: সেভ দ্য চিলড্রেন

আপডেট সময় ০২:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭