ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হৃত্বিক-কঙ্গনা ইস্যুতে মুখ খুললেন সুমন

অাকাশ বিনোদন ডেস্ক:

২০১৬ সাল থেকেই কঙ্গনা রনৌত এবং হৃত্বিক রোশনের সম্পর্ক নিয়ে চলছে জোর চর্চা। হৃত্বিক কি সত্যিই জড়িয়েছিলেন বলিউড ‘কুইন’ কঙ্গনার সঙ্গে? নাকি মনগড়া কথা বলছেন কঙ্গনা? এসব নিয়ে ধোঁয়াশা রয়েছে। কিন্তু, তার মধ্যেই এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন কঙ্গনার সাবেক প্রেমিক অধ্যয়ন সুমনের বাবা শেখর সুমন।

স্পট বয়’য়ের খবর অনুযায়ী, হৃত্বিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে যেভাবে পর পর দাবি করছেন কঙ্গনা, তা ভিত্তিহীন। কারণ, কঙ্গনার ভালবাসা ছিল একপেশে। অর্থাৎ, হৃত্বিক কখনও কঙ্গনাকে ভালবাসেননি বলেই পরোক্ষে দাবি করেছেন শেখর সুমন।

শুধু তাই নয়, অধ্যয়নের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই হৃত্বিকের প্রতি দুর্বল হয়ে পড়েন কঙ্গনা। ওই সময় বার বার হৃত্বিককে মেসেজও করতে শুরু করেন তিনি। পাশাপাশি, অধ্যয়ন একদিন হৃত্বিককে করা কঙ্গনার মেসেজ তার মোবাইলে দেখে ফেলেছিলেন।

তারপরই অধ্যয়ন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও দাবি করেন শেখর সুমন। তাই, বাবা হিসেবে তার দায়িত্ব ছিল, কঙ্গনার সংস্পর্শ থেকে ছেলেকে রক্ষা করা। এমন মন্তব্যও করেন শেখর সুমন।

ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, কঙ্গনা সম্প্রতি দাবি করেন, আর কে (রণবীর কাপুর)র সঙ্গেও ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন তিনি। কঙ্গনার আমন্ত্রণে সাড়া না দিয়ে রণবীর কি সঠিক কাজ করেছেন? এ বিষয়ে শেখর সুমনকে প্রশ্ন করা হলে, তিনি বিষয়টি এড়িয়ে যান। ‘রণবীরকে জিজ্ঞাসা করুন’ বলেও মন্তব্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হৃত্বিক-কঙ্গনা ইস্যুতে মুখ খুললেন সুমন

আপডেট সময় ০১:২৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭