ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঘুমাতে যাওয়ার আগে পা ধোওয়া কেন জরুরি

আকাশ নিউজ ডেস্ক:

সারাদিনের কাজকর্ম শেষে সবাই একটু শান্তির ঘুম চায়। কিন্তু সহজে যদি ঘুম না আসে অথবা পরের দিনও ঘুম থেকে উঠে ক্লান্ত বোধ করেন, তাহলে ঘুমাতে যাওয়ার আগে প্রথমে আপনার পা ধুয়ে নেওয়া ভালো।

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে,পা আসলে অগ্নি উপাদানের সাথে সম্পর্কিত। শরীরের এই অংশ প্রচুর পরিমাণে তাপ সঞ্চয় করতে পারে, বিশেষ করে যদি আপনার দৈনন্দিন জীবনযাত্রা চাপপূর্ণ হয় তাহলে এর পরিমাণ বেড়ে যায়।

অতিরিক্ত মানসিক চাপ রাতের ভালো ঘুম ব্যাহত করতে পারে। ঠিক এই কারণেই অনিদ্রা প্রতিরোধ করার জন্য সব ধরনের মানসিক চাপ-মুক্তির কাজে অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঠিক মতো ঘুম না হলে পরের দিন শরীর সতেজ বোধ করতে বাধা দেয়।

ব্যস্ত দিন শেষে জুতা খোলার পর রাখলে দারুণ এক অনুভূতি হয়। কারণ এর মাধ্যমে শরীরের অগ্নি উপাদানগুলোকে মুক্ত করা হয়। মানসিক চাপ কমলে শরীরের তাপমাত্রাও অনেকটা কমে। ঘুমাতে যাওয়ার আগে পা ধোওয়া উল্লেখযোগ্যভাবে মানসিক চাপ কমায়। এর পাশাপাশি ভালো ঘুমের জন্য বই পড়া, হালকা গান শোনা, ম্যাসাজ নেওয়া, মেডিটেশন করা, যোগাসন খুবই কার্যকরী। তবে সব সময় এসব করার সময় থাকে না। ঘুম বিশেষজ্ঞরা বলেন, ভালো ঘুমের জন্য শরীরের মূল তাপমাত্রা কমানো অত্যন্ত জরুরি। এই কারণে গভীর ও নিরবচ্ছিন্ন ঘুমের জন্য ঘরের তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়। শরীরের মূল তাপমাত্রা বা ঘুমের পরিবেশ অতিরিক্ত গরম হলে তা ঘুমের ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়ায়।

বিছানায় যাওয়ার মানসিক চাপ কমাতে প্রথমে একটি পাত্রে পানি নিয়ে তাতে এসেনশিয়াল অয়েলের কয়েক ফোঁটা মিশিয়ে নিন। আপনার পা কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এতে আপনার শরীরের মূল তাপমাত্রা আরও কার্যকরভাবে কমাতে পারবেন। শীতল অনুভূতি দেয় এমন কিছু এসেনশিয়াল অয়েল হচ্ছে, ইউক্যালিপটাস, পেপারমিন্ট, চন্দন, ল্যাভেন্ডার ইত্যাদি। এই এসেনশিয়াল অয়েলগুলোর সুগন্ধের মধ্যে মানসিক চাপ কমানোর গুণও রয়েছে। একারণেই আপনি এই সুগন্ধি তেলগুলোর যেকোনোটির সাহায্যে অনিদ্রা দূর করতে পারেন।

শুধু মানসিক চাপে থাকলেই যে ঘুমাতে যাওয়ার আগে পা ধোয়া উচিত, তা নয়। এতে রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেক ধরনের দুশ্চিন্তা থেকেও মুক্তি পাওয়া যায়,মন ফুরফুরে লাগে।

ভালো ঘুমের সাহায্য করার পাশাপাশি, ঘুমাতে যাওয়ার আগে পা ধুলে পরিষ্কার পা নিয়ে ঘুমাতে যাওয়াও নিশ্চিত করে। এতে আপনার পা দুর্গন্ধযুক্ত হওয়ার এবং ছত্রাক সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুমাতে যাওয়ার আগে পা ধোওয়া কেন জরুরি

আপডেট সময় ১০:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬