ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

গরমে ঘরোয়া উপায়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াবেন যেভাবে

আকাশ নিউজ ডেস্ক:

কর্মব্যস্ত জীবনে অনেকেই নিয়ম করে নিজের যত্ন নেওয়ার সময় পান না। কিন্তু দীর্ঘদিন ধরে একেবারেই যত্ন না নিলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। ত্বকের যত্ন নিতে সবসময় পার্লারে যেতে হবে এমন কোনো কথা নেই। এতে খরচও পড়ে। চাইলে আমাদের চারপাশের ঘরোয়া উপাদান দিয়েই ত্বকের পরিচর্যা সম্ভব।

গরমের দিনে হিট ওয়েভে ত্বক শুকিয়ে যায়, ত্বকে পানিশূন্যতাও দেখা দেয়। এর ফলে ত্বকে দাগ ছোপ, কালচে ভাব দেখা দেয়। যেটাকে ট্যান বলা হয়। যদি গরমের দিনগুলোতে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করা যায় তাহলে ত্বক হয় দাগহীন, প্রাণবন্ত।

শশার রস:

গরমকালে শরীরের পাশাপাশি ত্বকের যত্ন নিতে শশা বেশ উপকারী। শশার রস ত্বককে শীতল রাখে। গরমের জন্য ত্বকে তৈরি একাধিক সমস্যা দূর করে। ত্বকের আদ্রতা ফিরিয়ে দিতেও শসার জুড়ি নেই।
যেভাবে লাগাবেন

প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখ ধুয়ে ভালো করে শুকিয়ে নিন। এরপর শশার রস হালকা করে লাগিয়ে সারারাত রেখে দিন। এতে ব্রণেরর সমস্যা দূর হবে। এর পাশাপাশি এটি ত্বককে স্বাভাবিকভাবেই উজ্জ্বল করবে।

দই:
চুল ও শরীরের পাশাপাশি দই ত্বকের জন্যও বেশ উপকারী। দইয়ে থাকা ক্যালসিয়াম, প্রোটিনের পাশাপাশি ভিটামিন ডি ত্বককে উজ্জ্বল রাখতে সহায়তা করে। যদি প্রতিদিন ত্বকে দই লাগানো হয় তাহলে ব্রণর পাশাপাশি চোখের তলার কালির সমস্যাও দূর হয়।

কী ভাবে বানাবেন দইয়ের ফেসপ্যাক:

একটি পাত্রে অল্পপরিমাণে দই নিয়ে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে মুখে ভালো করে লাগান। ৫ মিনিট ম্যাসাজ করুন। দইয়ের প্যাক ধোয়ার দরকার নেই। সারারাত মুখে লাগিয়ে রাখুন। পরদিন সকালে ভালো করে পরিষ্কার পানি দিয়েই মুখ ধুয়ে নিতে হবে। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

গরমে ঘরোয়া উপায়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াবেন যেভাবে

আপডেট সময় ০৯:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬