ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কারের নামে’ নির্বাচন ঠেকানোর আশঙ্কা থেকেই আমাদের এই অবস্থান নিতে হয়েছে: সালাহউদ্দিন ‘ভোটের সম্মান পাকিস্তানি সরকার না দেখানোর কারণেই মুক্তিযুদ্ধ’: শফিকুর রহমান এই সংবিধান আমাদের অস্তিত্ব, আমাদের আবেগ : মির্জা ফখরুল বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান সব রকমের উগ্রতা শক্ত হাতে মোকাবিলা করতে হবে: ফেসবুক পোস্টে ড. শামারুহ জনগণের দেখভাল করাই আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব: সংসদে প্রধানমন্ত্রী গুলি করে হত্যায় দুই ডাকাতের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন ‘জুলাই চেতনা’কে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না:সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কলাবাগান থানার এসআই ‘নিখোঁজ’ হরমুজে প্রতিবন্ধকতা বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরুদ্ধ’ করছে : জাতিসংঘের মহাসচিব

পারফিউমের গন্ধ শরীরে থাকবে সারাদিন, জেনে নিন কৌশল

আকাশ নিউজ ডেস্ক: 

বাড়ি থেকে বের হলেই সঙ্গে সঙ্গে ঘেমে একবারে যাচ্ছেতাই অবস্থা। অফিস পৌঁছাতে পৌঁছাতে অবস্থা অবস্থা আরও খারাপ। বিশেষ করে এই সময় অনেকের নানা কারণে ঘামে অত্যন্ত দুর্গন্ধ হয়। পারফিউম ব্যবহার করেও সেই বেশিক্ষণ স্বস্তি মেলে না। কিছুক্ষণ পরেই হালকা হয়ে যায় গন্ধ। এই গন্ধের জন্য নিজের অস্বস্তি হয়। সকাল থেকে রাত অবধি থাকবে আপনার পারফিউমের সুগন্ধ। ধরে রাখতে গোসলের পর ময়েশ্চারাইজার বা ভ্যাসলিন মেখে পালস পয়েন্টে স্প্রে করুন। পোশাকের চেয়ে সরাসরি ত্বকে ব্যবহার করলে সুগন্ধ দীর্ঘস্থায়ী হয়। সুগন্ধি দীর্ঘক্ষণ রাখতে কবজি ঘষবেন না। শুধু চিরুনিতে স্প্রে করে চুল আঁচড়াতে পারেন।

গোসলের পর শরীর ভেজা থাকাবস্থায় বা শরীর মোছার ঠিক পরেই পারফিউম লাগান, এতে সুগন্ধ ত্বকে আটকে থাকে। আর শরীরের যে জায়গাগুলো উষ্ণ, যেমন— কবজি, ঘাড়, কনুইয়ের ভেতরের অংশ, কানের পেছনে এবং হাঁটুর পেছনে স্প্রে করুন। এখানে রক্ত সঞ্চালন বেশি হওয়ায় গন্ধ দীর্ঘক্ষণ থাকে।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে দীর্ঘ সময় পারফিউম ধরে রাখবেন—

প্রথমত পারফিউমের গন্ধ কতক্ষণ টিকবে, তা অনেকটাই নির্ভর করে আপনি শরীরের কোন অংশে সেটি ব্যবহার করছেন তার ওপর। শুধু দামি পারফিউম ব্যবহার করলেই হবে না, সেটি সঠিক জায়গায় এবং সঠিক পদ্ধতিতে ব্যবহারও সমান গুরুত্বপূর্ণ। সারাদিন ফ্রেশ থাকতে হলে পারফিউম কোথায় লাগানো উচিত এবং কোথায় লাগাবেন না, সেটিও জানা প্রয়োজন।

অনেকের অভ্যাস শার্ট বা জামার ওপরে পারফিউম লাগানো, কিন্তু এ পদ্ধতি খুব একটা কার্যকর নয়। কাপড়ে লাগালে গন্ধ বেশিক্ষণ স্থায়ী হয় না, তুলনায় ত্বকে তা লাগালে অনেক বেশি উপকার পাওয়া যায়। এর পাশাপাশি কিছু পারফিউম কাপড়ে দাগ ফেলতে পারে। তাই সরাসরি ত্বকে পারফিউম লাগানোই ভালো। বিশেষ করে শরীরের যেসব জায়গায় হালকা উষ্ণতা থাকে। কব্জি, গলা ও কানের পেছনে। এই জায়গাগুলোতে রক্ত চলাচল বেশি থাকায় হালকা গরম থাকে। ফলে পারফিউমের গন্ধ দীর্ঘক্ষণ স্থায়ী হয়।

আর বুকের ওপর হালকা করে পারফিউম লাগালে তার গন্ধ ধীরে ধীরে উপরের দিকে ছড়িয়ে পড়ে। সারাদিন একটি সতেজ অনুভূতি দেয়। অনেকেই পারফিউম লাগানোর পর সেই স্থান খানিকটা ঘষে দেন, যা একদমই ঠিক নয়। এতে পারফিউমের গন্ধের কণা ভেঙে যায় এবং তার স্থায়িত্ব কমে।

এ ছাড়া পেটের আশপাশেও পারফিউম লাগানো যেতে পারে। কারণ এই অংশে শরীরের তাপমাত্রা বেশি থাকায় গন্ধ দীর্ঘস্থায়ী হয়।

এ ছাড়া খুব বেশি ঘাম হয় এমন জায়গায় পারফিউম ব্যবহার করা উচিত নয়। কারণ ঘাম গন্ধকে দ্রুত নষ্ট করে দেয়। একই ভাবে খুব শুষ্ক ত্বকেও পারফিউম বেশি সময় স্থায়ী হয় না। তাই পারফিউম ব্যবহারের আগে হালকা ময়েশ্চারাইজার লাগালে ভালো ফল পাওয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

ছোবলের পর জীবন্ত গোখরা সাপ নিয়ে হাসপাতালে যুবক

পারফিউমের গন্ধ শরীরে থাকবে সারাদিন, জেনে নিন কৌশল

আপডেট সময় ১১:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬