ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানী ঢাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শনিবার থেকে শুরু হয়েছে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সময় ভোটার হওয়ার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রায় দুই লাখ নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদেরই এখন ছবি তুলে ও দুই হাতের আঙুলের ছাপ এবং চোখের আইরিশ নিয়ে রেজিস্ট্রেশন বা নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ৫০টি কেন্দ্রে এবং দক্ষিণ সিটি করপোরেশন ৭৭টি কেন্দ্রে এ কার্যক্রম চালাবে ইসি। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সময় যারা বাদ পড়েছেন, তাদেরকেও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিবন্ধন কেন্দ্রে গিয়ে সরাসরি ভোটার হতে পারবেন। এক্ষেত্রে ২০০০ সালের ১ জানুয়ারির আগে যারা জন্মগ্রহণ করেছেন এবং ২০১৮ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারাই কেবল ভোটার হতে পারবেন।

এজন্য ১৭ ডিজিটের জন্ম সনদের ফটোকপি, এসএসসি বা সমমান সনদের ফটোকপি, স্থানীয় সরকার সদস্য থেকে নাগরিকত্বের সনদ, বাবা ও মার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ঠিকানা প্রমাণের জন্য বাসা/বাড়ির ট্যাক্স প্রদানের রশিদ/চৌকিদারের রশিদ/যেকোনো ইউটিলিটি বিলের কপি/জমির দলিলের কপি সঙ্গে নিয়ে কেন্দ্রে আসতে হবে। নিবন্ধন ও ভোটার কার্যক্রমের পুরো বিষয় ১০৫-এ ফোন করে জানা যাবে।

এদিকে বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র আজ নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এছাড়া নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো. রফিকুল ইসলাম জিগাতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগম কবিতা খানম মুসলিম মর্ডান একাডেমিত এবং ব্রি. জে শাহাদাত হোসেন চৌধুরী (অব.) পরিদর্শন করেন মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু

আপডেট সময় ০৫:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭