ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

রোদে গেলেই ত্বক কালচে হয়ে যায়? সমাধান জানুন

আকাশ নিউজ ডেস্ক: 

রোদে বাইরে গেলে কিছু সতর্কতা মানা জরুরি। যেমন ছাতা নিয়ে যাওয়া, সানস্ক্রিন ক্রিম লাগানো ইত্যাদি। সতর্কতা মেনেও রোদে গেলে যদি ত্বকে কালচে দাগ পড়ে, তাহলে যত্নটা বাড়ান। তবে জেনে রাখা জরুরি, রোদে দীর্ঘক্ষণ থাকলে, ব্রণের সমস্যা থাকলে ত্বক কালচে হতে পারে। হরমোনের ওঠানামার কারণেও এ সমস্যা হতে পারে।

কালচে দাগ দূর করার ঘরোয়া উপায়-

বেসন ও হলুদের প্যাক:
দুই টেবিল চামচ বেসনের সঙ্গে আধা চা চামচ হলুদ মেশান। এর সাথে পরিমাণমতো দুধ মিশিয়ে নিন। দুধ না থাকলে গোলাপজলও মেশাতে পারেন। মিশ্রণটি ত্বকে ২০-২৫ মিনিট লাগিয়ে রাখুন। নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হবে।

চন্দনের গুঁড়া ও গোলাপজল:
এক টেবিল চামচ চন্দনের গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। চন্দনের গুঁড়া কালচে দাগ দূর করতে কার্যকর।

মুলতানি মাটি ও টমেটোর রস:
মুলতানি মাটির সঙ্গে পরিমাণমতো টমেটোর রস মিশিয়ে পেস্ট তৈরি বানান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপেন ও প্রাকৃতিক অ্যাসিড থাকে, যা কালো দাগ দূর করতে সাহায্য করে। আর মুলতানি মাটি ময়লা দূর করে।

নিম-তুলসীর গুঁড়া ও দই:
সমপরিমাণ নিমের গুঁড়া ও তুলসী গুঁড়া নিন। এর সঙ্গে পরিমাণমতো টক দই মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই প্যাক ত্বকের কালো দাগ দূর করবে।

কমলার খোসার গুঁড়া ও মধু:
এক টেবিল চামচ কমলার খোসার গুঁড়ার সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ দই মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। কমলার খোসা ভিটামিন সি সমৃদ্ধ যা ত্বক উজ্জ্বল করে। মধু ত্বককে হাইড্রেট করে এবং দই ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করতে সাহায্য করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

রোদে গেলেই ত্বক কালচে হয়ে যায়? সমাধান জানুন

আপডেট সময় ১১:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬