ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে আইনের সুশাসনের অভাব: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে আইনের সুশাসনের অভাব। দেশে আইনের শাসন নাই বললেই চলে। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের কেন্দ্রীয় কমিটির যৌথ সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন এরশাদ।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা, রাজনৈতিক অস্থিরতা, নির্বাচনী অস্থিরতা, খাদ্য সঙ্কট, প্রশাসনিক দুর্বলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি- এগুলোই দেশের সার্বিক পরিস্থিতি। ১৫ বছরের একটি মেয়ে তার স্বাভাবিক জীবন যাপন করতে পারেনা। হয় তাকে হত্যা করা হয়, নয়তো আত্মহত্যা করতে হয়। একটি কিশোরকে গাছে বেঁধে মেরে ফেলা হয়। আমরা দেখলাম, প্রতিবাদ করলাম না। কেনো এ ঘটনাগুলো ঘটছে?

তিনি আরো বলেন, রোহিঙ্গারা আর ফিরে যাবে কি না আমি জানি না। কারণ, মিয়ানমারের সেনাপ্রধান নিজেই বলেছে, রোহিঙ্গারা মিয়ানমারের নয়, তাদের বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে। কাজেই ডিপ্লোমেটিক উপায়ে কাজ করলেও মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া সম্ভব নয়।

দশম সংসদ নির্বাচনের মতো একাদশ সংসদ নির্বাচনও বিএনপি বর্জন করতে পারে বলে ধারণা করছেন এরশাদ। তিনি বলেন, আমরা ২৬ বছর ক্ষমতার বাইরে। এটা আনন্দদায়ক ছিল না, যন্ত্রণাদায়ক ছিল।

অনেকে সমালোচনা করেন, তাদেরকে বলি, ২৬ বছর ক্ষমতার বাইরে থেকেও, এতগুলো মামলা মাথায় নিয়েও এখন আমি বলতে পারি আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে ক্ষমতায় যেতে পারব। এতে বছর ক্ষমতার বাইরে থেকে কোন দল টিকেনি।

আল্লাহর অশেষ রহমতে এই ২৬ বছর পরেও জাতীয় পার্টি বেঁচে আছে। কিন্তু বিএনপিকে দেখেন ১০ বছর ক্ষমতার বাইরে। আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কি না এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

এরশাদ বলেন, আমি হয়ত আর নাও আসতে পারি (চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন)। জাতীয় পার্টি থাকবে, তোমরাও থাকবে। এই জাতীয় পার্টিকে নিয়ে তোমরা এগিয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশে আইনের সুশাসনের অভাব: এরশাদ

আপডেট সময় ০৪:৫২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭