ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলায় ২ মামলা, তদন্ত টিম গঠন

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ৬৯ জনের নাম উল্লেখ করে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ তিনজনকে আটক করেছে। নগরকান্দা থানার এস আই মো. হুমায়ুন কবির ও ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন।

পুলিশের মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. জামাল হোসেন মিয়া ও তার বড় ভাই ফরিদপুর জেলা পরিষদের সদস্য মো. কামাল হোসেন মিয়াকে।

অপরদিকে ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান দায়েরকৃত মামলায় ৫৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এতেও প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. জামাল হোসেন মিয়া ও তার ভাই ফরিদপুর জেলা পরিষদের সদস্য মো. কামাল হোসেন মিয়াকে।

এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এ কমিটির অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ও নগরকান্দা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান।

প্রসঙ্গত, শুক্রবার বেলা তিনটার দিকে সংসদ উপনেতার সরকারি সফরসূচি অনুযায়ী ঢাকা থেকে ফরিদপুরের সালথা উপজেলার রসূলপুর গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে তালমার মোড়ে সংসদ উপনেতার গাড়িবহরে হামলা করা হয়। এতে বহরের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন নগরকান্দা থানার অফিসার ইনচার্জসহ আরো অন্তত ৫ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলায় ২ মামলা, তদন্ত টিম গঠন

আপডেট সময় ০৩:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭