ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

উজ্জ্বল ও টানটান ত্বক পেতে ঘরে যেভাবে সিরাম বানাবেন

আকাশ নিউজ ডেস্ক: 

বয়সের সঙ্গে সঙ্গে ত্বকও বুড়িয়ে যায়। তাই সঠিক উপায়ে যত্ন প্রয়োজন। ত্বককে টানটান রাখতে নিয়মিত সিরাম ব্যবহার করতে পারেন। কিন্তু বাজারের সিরামের তো দাম বেশি। দামি সিরাম কিনতে না চাইলে অল্প উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিন। কমলালেবুর খোসা দিয়ে সহজেই সিরাম বানাতে পারবেন। এতে আছে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বক উজ্জ্বল করে, কোলাজেন বাড়ায় এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে।

যা যা লাগবে:
২–৩টি অর্গানিক কমলালেবু, ২ টেবিল চামচ গোলাপ জল, ১ টেবিল চামচ খাঁটি অ্যালোভেরা জেল, ১/২ চা চামচ ভেজিটেবল গ্লিসারিন, ২টি ভিটামিন ই ক্যাপসুল

কীভাবে তৈরি করবেন?
প্রথমে কমলালেবু ভালো করে ধুয়ে নিন। খোসা ছাড়িয়ে সাদা অংশ যতটা সম্ভব তুলে ফেলুন। এরপর খোসাগুলো রোদে কয়েক দিন শুকিয়ে নিন। পুরো শুকিয়ে গেলে মিহি গুঁড়ো করে চালনি দিয়ে ছেঁকে নিন।

এবার ১ টেবিল চামচ খোসার গুঁড়ো নিয়ে ২ টেবিল চামচ গোলাপ জলের সঙ্গে মেশান। ৪–৬ ঘণ্টা ঢেকে রেখে দিন, যাতে ভিটামিন সি ভালো ভাবে বের হয়। এরপর কাপড় বা ফিল্টার দিয়ে ছেঁকে তরল অংশ আলাদা করুন।

সিরাম তৈরি:
এই তরলের সঙ্গে অ্যালোভেরা জেল ও গ্লিসারিন মেশান। এরপর ভিটামিন ই ক্যাপসুল কেটে তেল বের করে দিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন।

সংরক্ষণ ও ব্যবহার:
এই সিরামটি গাঢ় রঙের কাঁচের বোতলে ভরে ফ্রিজে রাখুন। ব্যবহারের সময় মুখ পরিষ্কার করে ৩–৪ ফোঁটা নিয়ে আলতো করে ম্যাসাজ করুন। এরপর ময়েশ্চারাইজার লাগান। সকালে ব্যবহার করলে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন, কারণ ভিটামিন সি ত্বককে সূর্যের প্রতি সংবেদনশীল করে তোলে।

যা জানা জরুরি:
এই সিরামে কোনও প্রিজারভেটিভ নেই, তাই ৭–১০ দিনের মধ্যে ব্যবহার শেষ করুন। রং যদি গাঢ় হলুদ বা বাদামি হয়ে যায়, তাহলে বুঝবেন এটি অক্সিডাইজড, তা ফেলে দিন। এটি হালকা ও প্রাকৃতিক সিরাম, তাই খুব গভীর প্রভাবের বদলে ত্বকে মৃদু উজ্জ্বলতা ও হাইড্রেশন দেবে। ব্যবহারের আগে অবশ্যই ২৪ ঘণ্টা প্যাচ টেস্ট করে নিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল

উজ্জ্বল ও টানটান ত্বক পেতে ঘরে যেভাবে সিরাম বানাবেন

আপডেট সময় ১০:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬