ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

ইয়াবা ব্যবসায়ীকে ধরিয়ে দিলো ছাত্রলীগ নেত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে এক ‘ইয়াবা ব্যবসায়ী’কে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত-মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদা পারভীন। শুক্রবার সন্ধ্যায় হল প্রাঙ্গনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালবাগ থানার উপ-পরিদর্শক তপন দেবনাথ।

জানা যায়, পুলিশের তাড়া খেয়ে এক ‘ইয়াবা ব্যবসায়ী’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত-মৈত্রী হলের গেটের ভিতর ঢোকার পর তাকে ধরে দিয়েছেন হল শাখা ছাত্রলীগের সভাপতি। ‘ইয়াবা ব্যবসায়ী’ মো. মাসুদ নিউ মার্কেটের একটি দোকানের কর্মচারী।

ছাত্রলীগের হল শাখার সভাপতি ফরিদা পারভীন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হল থেকে বের হওয়ার সময় এক ব্যক্তি দৌড়ে হলে ঢুকে তার গায়ে ধাক্কা দেন। তিনি বলেন, ‘সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করি, আপনি হলের কি না। ওই ব্যক্তি বলেন, হলের ক্যান্টিনে কাজ করি। পরে হলের দারোয়ানদের জিজ্ঞাসা করলে তারা বলে, তাকে চেনে না। তখন দারোয়ানদের বলি, তাকে আটক করে রাখতে।’

তিনি আরো বলেন, ‘হল থেকে বের হওয়ার পর গেইটের সামনে দেখি, দুজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন। তারা বলেন, ওই ব্যক্তি ইয়াবা ব্যবসায়ী। পরে তাকে পুলিশ সদস্যদের কাছে সোপর্দ করি।’

উপ-পরিদর্শক তপন দেবনাথ জানান, সন্ধ্যার দিকে বিডিআর ৩ নম্বর গেইটের কাছে ইয়াবা বিক্রির সময় ১৫টি ইয়াবাসহ মাসুদকে আটক করেন তারা। কিন্তু থানায় নিয়ে আসার পথে মাসুদ পালিয়ে কুয়েত-মৈত্রী হলে ঢুকে পরে। পরে পুলিশ হলের গেইটে অবস্থান নিলে, ছাত্রীরাই তাকে ধরিয়ে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

ইয়াবা ব্যবসায়ীকে ধরিয়ে দিলো ছাত্রলীগ নেত্রী

আপডেট সময় ০৩:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭