ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরাগে বস্তিতে আগুন

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর তুরাগের আলী মাদবরের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি এবং টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩৩ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পুরোপুরি নেভানোর চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তুরাগে বস্তিতে আগুন

আপডেট সময় ০৮:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬