ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় না মানলে সরকার অবৈধ: আসিফ মাহমুদ সংবিধান সংস্কার নয়, সংশোধন হয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কেউ যদি আইন না বুঝে, বারবার তাদের বুঝিয়ে লাভ নেই: পার্থ ৭১ ও ২৪ কে এক সারিতে স্থান দেওয়া কোনোভাবেই সম্ভব নয়: সালাহউদ্দিন আহমদ হরমুজ না খুললে ইরানের সবকিছু গুড়িয়ে দেয়ার হুমকি ট্রাম্পের বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে: গোলাম পরওয়ার লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের হাতাহাতি, ওসিসহ আহত ১০ গুমের সঙ্গে জড়িতরা আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না : আইনমন্ত্রী ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করাই বিচার বিভাগের মূল লক্ষ্য: অ্যাটর্নি জেনারেল

ইরানের হামলায় জ্বলছে আবুধাবির পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে ভয়াবহ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর প্রতিশোধমূলক আক্রমণের জন্য উপসাগরীয় দেশগুলোর অন্তত আটটি কারখানাকে টার্গেট করার ঘোষণা দিয়েছিল তেহরান। মার্কিন বাহিনীকে আগ্রাসন চালাতে সহায়তার অভিযোগে তাদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দেয় ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এরপর আজ রোববার (৫ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের বোরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে অগ্নিকাণ্ডের খবর প্রকাশ করেছে আল জাজিরা।

আবুধাবি কর্তৃপক্ষ জানায়, একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত করার ফলে আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে বোরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে এবং তারা বর্তমানে তা নিয়ন্ত্রণে কাজ করছে।

আবুধাবি মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষয়ক্ষতি নিরূপণ না হওয়া পর্যন্ত প্ল্যান্টের কার্যক্রম অবিলম্বে স্থগিত করা হয়েছে।’

বিবৃতিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে গালফ নিউজ জানায়, আবুধাবি কর্তৃপক্ষ বোরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে লাগা একাধিক আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অগ্নিনির্বাপণ কর্মীসহ বিভিন্ন সংস্থা। সফলভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের পর ওপর থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কর্তৃপক্ষ জনসাধারণকে কেবল সরকারি দাপ্তরিক সূত্রের তথ্যের ওপর নির্ভর করতে এবং কোনো ধরনের গুজব বা যাচাইহীন সংবাদ শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে।

এর আগে রোববার সকালে আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায় যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা করেছে। প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সেই আকাশপথের হুমকি ও ধেয়ে আসা প্রজেক্টাইলগুলো প্রতিহত করে।

বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে এবং রিয়েল-টাইম সতর্কবার্তার জন্য সরকারি চ্যানেলগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

গণভোটের রায় না মানলে সরকার অবৈধ: আসিফ মাহমুদ

ইরানের হামলায় জ্বলছে আবুধাবির পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট

আপডেট সময় ০১:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬