ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন

গরমে চোখ ভালো রাখতে সতর্ক থাকবেন যেভাবে

আকাশ নিউজ ডেস্ক:

গরম পড়তে শুরু করেছে। এ সময় রোদে বের হলে ত্বক পুড়ে কালো হয়ে যায়। এজন্য বের হওয়ার সময় ত্বকে নিয়মিত সানস্ক্রিন মাখা জরুরি। এর পাশাপাশি চোখেরও যত্ন নেওয়া প্রয়োজন । চক্ষু চিকিৎসকদের মতে, অতিরিক্ত তাপ চোখের মারাত্মক ক্ষতি করে। দীর্ঘ ক্ষণ কড়া রোদ থাকলে চোখে ছানি পরার আশঙ্কা বাড়ে, এমনকি রেটিনার ক্ষতি হওয়ার ঝুঁকিও তৈরি হয়। এজন্য এ সময় চোখ ভালো রাখতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। যেমন-

১. গরমের সময় অনেকেই ডিহাইড্রেশনের সমস্যায় ভোগেন । শরীরে পানির ঘাটতির কারণে বেড়ে যায় ড্রাই আইজ়ের সমস্যাও। এই সমস্যা থেকে মুক্তি পেতে গরমে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি। গরম পড়লেই অনেকে সারা ক্ষণ এসিতে থাকেন। এতেও ড্রাই আইজ়ের সমস্যা বেড়ে যায়। চোখ অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে চোখে খচখচ করা, চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। তাই গরমে কোনও ভাবেই শরীরে পানির ঘাটতি হতে দেওয়া যাবে না। চোখ যদি খুব বেশি শুকিয়ে যায়, তা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আই ড্রপ ব্যবহার করুন। রোদ থেকে ফিরে চোখে খানিক ক্ষণ ঠান্ডা পানির ঝাপটা দিতে পারেন। তবে সারা দিন বার বার চোখে পানির ঝাপটা দেওয়া ঠিক নয়। এতে চোখ আরও বেশি শুকিয়ে সমস্যা বাড়তে পারে।

২. সানগ্লাস শুধু ফ্যাশন নয়, গরমে চোখ ঢাকার জন্য প্রয়োজনীয়ও। তবে যে কোনও সানগ্লাস ব্যবহার করলেই চলবে না। ইউভিএ (অতিবেগনি রশ্মি এ) এবং ইউভিবি (অতিবেগনি রশ্মি বি) দুই ধরনের রশ্মির হাত থেকেই চোখকে সুরক্ষিত রাখবে, এমন সানগ্লাস ব্যবহার করাই ভালো। রাস্তা থেকে অল্পদামি রংচঙে সানগ্লাসগুলি চোখকে সুরক্ষা দিতে পারে না, তাই সতর্ক থাকুন। কেউ কনট্যাক্ট পরলে সেই লেন্সটি যদি ইউভি রশ্মির হাত থেকে সুরক্ষা প্রদান করে, সে ক্ষেত্রেও রোদচশমা পরতে হবে। রোদচশমা ব্যবহার করলে চোখ কড়া রোদের হাত থেকে রক্ষা পাবে।

৩. গরমে অনেকে সুইমিং করতে পছন্দ করেন। সুইমিং পুলের পানি থেকেও অনেক সময় চোখের সংক্রমণ হতে পারে। সুইমিং পুলের পানির অতিরিক্ত ক্লোরিনের কারণে চোখে চুলকানি, জ্বালাভাব এমন কনজাঙ্কটিভাইটিসের ঝুঁকিও তৈরি হয়। এজন্য সুইমিং পুলে নামার আগে গগল্‌স পরার পরামর্শ দেন চিকিৎসকেরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

গরমে চোখ ভালো রাখতে সতর্ক থাকবেন যেভাবে

আপডেট সময় ০৮:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬