ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বর্তমান সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। তবে নির্বাচন কমিশন নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করলে ‘কিছুটা হলেও সুষ্ঠু নির্বাচন’ সম্ভব। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার প্রধানের ক্ষেত্রে একটা পরিবর্তন আসা দরকার। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি জানান, তাদের প্রস্তাব হবে সামগ্রিক (ভেরি কমপ্রিহেনসিভ)। একটি বড় প্রতিনিধিদল কমিশনে লিখিত আকারে তা উপস্থাপন করবে। প্রস্তাবে কী থাকবে, সে সম্পর্কে একটি ধারণাও দিয়েছেন দলটির এই নেতা।

তিনি আরো বলেন, প্রস্তাবে সংসদ বিলুপ্ত করে নির্বাচন করার কথা থাকবে। এ ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশাসনের করণীয়, নির্বাচনী আইন সংস্কার, ভোট দেওয়ার কিছু নিয়ম পরিবর্তন, পর্যবেক্ষকদের জন্য নীতিমালা সংশোধনসহ বিভিন্ন প্রস্তাব থাকবে।

এছাড়া নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা তারা নির্বাচন কমিশনকে দেবেন না। তবে এ ব্যাপারে একটা ধারণা দেবেন। সহায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন যে সম্ভব না সেটা কমিশনকে বলা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বর্তমান সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই: ফখরুল

আপডেট সময় ১০:৪২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭