ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কপালের ভাঁজ দূর করার সহজ উপায়

আকাশ নিউজ ডেস্ক:

বয়স বাড়ার সাথে সাথে ত্বকে এর প্রভাব পড়ে। বিশেষ করে কোলাজেন ও ইলাস্টিন নামক প্রোটিন কমে যায়। এতে ত্বক আর্দ্রতা হারিয়ে শুষ্ক ও পাতলা হয়ে পড়ে। আর এ কারণে কপালে ভাঁজ তথা বলিরেখা পড়ে। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব এবং বারবার ভ্রু কুঁচকানো, কপাল ভাঁজ করে কথা বলা বা অবাক হওয়ার মতো অভিব্যক্তি করলে মুখের ত্বকে এর প্রভাব পড়ে। ধূমপান, মানসিক চাপ, পানিশূন্যতা এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণেও ত্বকে বয়সের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। ত্বক ভাঁজমুক্ত রাখতে ঘরোয়া কিছু উপায় মেনে চলতে পারেন। বিশেষ করে প্রাকৃতিক উপায় মানলে অনেকটাই সমাধান মিলবে।

অ্যালোভেরা জেল: ত্বক টানটান রাখতে প্রতিদিন রাতে অ্যালোভেরা জেল ত্বকে ম্যাসাজ করতে পারেন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে। অ্যালোভেরা জেলে থাকা ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট কপালের ভাঁজ কমাতে সহায়ক।

নারকেল তেল বা অলিভ অয়েল: রাতে ঘুমানোর আগে নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে মুখ ম্যাসাজ করুন। নিয়মিত এটি করলে ত্বক মসৃণ ও টানটান হবে।

কলার মাস্ক: ভাঁজমুক্ত ত্বকের জন্য কলার মাস্ক ব্যবহার করতে পারেন। একটি পাকা কলা চটকে তাতে ১ চামচ দই ও সামান্য কমলার রস মিশিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এটি ত্বক সতেজ ও উজ্জ্বল করে।

মধু ও লেবুর রস: মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার। মধুর সাথে লেবুর রস মিশিয়ে লাগালে তা ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায়। টানটান ত্বকের জন্য নিয়মিত মধু ও লেবুর রস লাগাতে পারেন। যদি অ্যালার্জিজনিত সমস্যা থাকে তাহলে লেবুর রস থেকে বিরত থাকুন।

ডিমের সাদা অংশ: ডিমের সাদা অংশও মুখমণ্ডলে লাগাতে পারেন। লেবুর রসের সাথে ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক ঝুলে পড়া রোধ হবে।

ফেস ম্যাসাজ: টানটান ত্বকের জন্য নিয়মিত ফেস ম্যাসাজ করুন। এতে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বক টানটান থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কপালের ভাঁজ দূর করার সহজ উপায়

আপডেট সময় ০৯:৫২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬