ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি নেত্রী আপোষহীন: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি নেত্রী আপোষহীন। তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশে ফিরে আসা থেকে বিরত রাখা যাবে না। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যাতে ভয় পেয়ে দেশে না আসেন, সে জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সরকার। তিনি অবশ্যই দেশে ফিরে আসবেন এবং তার নেতৃত্বে বিশদলীয় জোটের নেতাকর্মীরা আন্দোলন করে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

তিনি আরো বলেন, আমরা দেখলাম প্রধান বিচারপতি কিছুদিন আগে ছুটি কাটিয়ে দেশে এসে উনার কর্মস্থলে যোগ দিয়েছেন, আবার উনি নাকি ছুটি নিয়েছেন। প্রধান বিচারপতি নিজেই নিজের ছুটি নিতে পারেন। ছুটি নিলেতো আগেই নিতে পারতেন।

এছাড়া গ্রীষ্মকালীন ছুটি নিয়ে তিনি যখন কানাডা, জাপান গেলেন তখনই নিতে পারতেন। এটাও কি জনগণের জানতে বাকি আছে, যে উনি ছুটি নিয়েছেন না তার স্বাক্ষর জালিয়াতি করে নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি নেত্রী আপোষহীন: রিজভী

আপডেট সময় ০৪:২৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭