ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। বুধবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্ত বাজার ও কাজিপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে, তারা হলেন— নওগাঁ জেলার মহাদেবপুর থানার দক্ষিণকুড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে ট্রাক ড্রাইভার নজরুল ইসলাম (৪০) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গোয়ালবাথা গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী শাহারা খাতুন (৩০)।

বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার (এএসআই) রাজু আহমেদ জানান, রাতে নওগাঁ থেকে চালবোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিলো। ট্রাকটি বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় পৌঁছলে উত্তরাঞ্চলগামী টিন বোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত ও ৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাতে নজরুল ইসলাম নামে অপর ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়।

অপরদিকে সিরাজগঞ্জের কাজিপুরে নছিমনের ধাক্কায় শাহারা খাতুন নামে অপর একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হবার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে কাজিপুর উপজেলার গোয়ালবাথা গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী বলে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডিউটিরত চিকিৎসক ফয়সাল আহমেদ নিশ্চিত করেছেন। এ ছাড়াও ওই মোটর সাইকেল দুর্ঘটনায় চালক আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় ১১:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭