ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম আমাকে না বলে সর্বোচ্চ নেতা নির্বাচন করলে ইরানে আবার যুদ্ধ হবে : ট্রাম্প খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে ৩ বাংলাদে‌শির মৃত্যু যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই, আটক ৩ জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর গাজীপুরে সুজনের সহ-সভাপতি খুন, হাত-পা বাঁধা লাশ উদ্ধার রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলার সহায়তা দি‌চ্ছে জাপান

গরমেও ফাটছে ঠোঁট, প্রতিকার কী

আকাশ নিউজ ডেস্ক:

শীতকালে ঠোঁট ফাটে সঠিক পরিচর্চার অভাবে, এ কথা কমবেশি সবারই জানা। কিন্তু শীত চলে যাবার পর গরমের মধ্যেও ঠোঁট ফাটা নিয়ে বিভ্রান্তিতে আছেন কেউ কেউ। শুধু ঠোঁট ফাটছে না, কারও কারও চামড়াও উঠছে।

মূলত আবহাওয়ার পরিবর্তনের কারণে গ্রীষ্মেও ত্বক ও ঠোঁট রুক্ষ হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হচ্ছে। গরমে শরীরে পানির পরিমাণ কম থাকে। ফলে ঠোঁটের জলীয় ভাব ক্রমশ হ্রাস পায়। ঠোঁটের চামড়া খুব পাতলা হওয়ার কারণে অল্পেতেই রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। গরমে ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন কয়েক রকমের স্ক্রাব। গরমে তাপমাত্রার স্বাভাবিক প্রভাবে যেহেতু ঠোঁট ফাটছে তাই সচেতন থাকলেই এটি এড়ানো সম্ভব

ব্রাউন সুগার স্ক্রাব : ত্বকের মৃত কোষ দূর করার অন্যতম একটি উপাদান হলো ব্রাউন সুগার। শুষ্ক ত্বক কোমল ও মসৃণ করতে ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন। এক চামচ ব্রাউন সুগার, দুই চামচ মধু ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়ে আঙুল দিয়ে এই মিশ্রণটি আলতো করে ঠোঁটে ঘষে নিবেন। কিছুক্ষণ রেখে দিয়ে পানি ভেজানো নরম কাপড় দিয়ে ঠোঁটে বুলিয়ে নিতে হবে।

স্ট্রবেরি স্ক্রাব : স্ট্রবেরিতে রয়েছে ভিটামিন সি। ঠোঁটের রুক্ষতা দূর করতে দারুণ কাজ করে এই ভিটামিন। গরমেও ঠোঁটের গোলাপি ভাব বজায় রাখতে ব্যবহার করতে পারেন স্ট্রবেরি। একটি পাত্রে এক চামচ অলিভ অয়েল, স্ট্রবেরির কুঁচি, মধু মিশিয়ে নিবেন। এ বার মিশ্রণটি ভালো করে ঠোঁটে বুলিয়ে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে এলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঠোঁট থাকবে কোমল ও মসৃণ।

কফি স্ক্রাব : ধোঁয়া ওঠা কফির চাইতে এই গরমে ক্রিম দেওয়া ঠাণ্ডা কফিতেই গলা ভেজাতে পছন্দ করেন অনেকে। গলা ভেজানোর পাশাপাশি ঠোঁটের যত্নেও কাজে লাগাতে পারেন কফি। এক চামচ কফির গুঁড়া ও দুই চামচ মধু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে মেখে নিবেন। চাইলে এই মিশ্রণটি বানিয়েও রেখে দিতে পারেন। সপ্তাহে তিন থেকে চারদিন নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন।

গরমে ঠোঁট ফাটা তাপমাত্রার কারণে হয়ে থাকে। তাপমাত্রার স্বাভাবিক প্রভাবে যেহেতু ঠোঁট ফাটছে তাই সচেতন থাকলেই এটি এড়ানো সম্ভব। গরমে ঠোঁট সুন্দর ও মসৃণ রাখতে প্রচুর পানি পান করবেন। তীব্র সূর্যালোক ও ধুলাবালি এড়িয়ে চলবেন। পাশাপাশি সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে ভ্যাসলিনও ব্যবহার করাতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত

গরমেও ফাটছে ঠোঁট, প্রতিকার কী

আপডেট সময় ০৯:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬