ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জামায়াতের হরতালে সাড়া নেই, যান চলাচল স্বাভাবিক

অাকাশ জাতীয় ডেস্ক:

জামায়াতের শীর্ষ নেতা ও আমির মকবুল আহমাদসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং রিমান্ডে নেয়ার প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের হরতাল চলছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয় চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে ভোর থেকে রাজধানীতে জামায়াত নেতাককর্মীদের কোনো কর্মসূচি চোখে পড়েনি। সড়কে যানবাহন চলাচল করতে দেখা গেছে। কয়েকটি এলাকায় আবার যানজটের খবরও পাওয়া গেছে। চলছে দূরপাল্লার বাসও।

জামায়াতের ডাকা হরতাল কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে বাড়তি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এদিকে সারা দেশে এখনও কোথাও কোনো মিছিল-সমাবেশের খবরও পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজধানীসহ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে জামায়াত।

এ ছাড়া বুধবার সারা দেশে বিক্ষোভ ও শুক্রবার গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবিতে দেশব্যাপী দোয়া কর্মসূচির ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। তিনি বলেন, জামায়াতের আমির মকবুল আহমাদ, নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ জামায়াতের নেতাদের পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

তাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেয়ার প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে উল্লিখিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জামায়াতের হরতালে সাড়া নেই, যান চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০৭:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭