ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারে গৌতম বুদ্ধ পরাজিত হয়েছেন: উত্তম বড়ুয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারে গৌতম বুদ্ধ পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন ‘বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’র সদস্য ডাঃ উত্তম বড়ুয়া। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কর্তৃক আয়োজিত ‘বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’ গঠনের ঘোষণা শীর্ষক সংবাদ সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, ‘গৌতম বুদ্ধের অহিংস নীতি থেকে সরে গিয়ে মুসলিম রোহিঙ্গাদের উপর মিয়ানমার যে গণহত্যা চালিয়েছে, তাতে গৌতম বুদ্ধ পরাজিত হয়েছে। অহিংস বাণী পরাভূত হয়েছে।’ তিনি অচিরেই মিয়ানমারকে গণহত্যা বন্ধ ও রোহিঙ্গাদের দেশে ফেরত নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশের বৌদ্ধধর্মাবলম্বীরা এই গণহত্যার বিরুদ্ধে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের বৌদ্ধধর্মাবলম্বীরা মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি প্রধান করে এই গণহত্যার নিন্দা জানিয়েছে। অচিরেই তিনি গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে। বাংলাদেশের বৌদ্ধরা তাদের উৎসব কমিয়েছে। গণহত্যার প্রতিবাদ ও রোহিঙ্গা মুসলিমদের প্রতি সহানুভূতি জানিয়ে ফানুস উৎসব পালন করা হয়নি।’

কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা বলেন,‘ রোহিঙ্গাদের সাহায্যের নামে মৌলবাদী গোষ্ঠী যেন তাদের জঙ্গিবাদে লাগাতে না পারে সে বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে।’ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘মিয়ানমারের চালানো গণহত্যা অচিরেই বন্ধ করতে হবে। গণহত্যার ভয়াবহতা বিশ্বের সামনে তুলে ধরবে এই কমিশন।’

তিনি বলেন, মিয়ানমারের গণহত্যা ও বাংলাদেশের নেওয়া পদক্ষেপ সঠিকভাবে জাতির সামনে তুলে ধরছে গণমাধ্যমকর্মীরা। গণমাধ্যমের এসব তথ্য কমিশনের কাজে সহায়ক হবে।

রোহিঙ্গাদের জাতিগত অবস্থান ব্যাখ্যা করেন শিক্ষক, ইতিহাসবিদ মুনতাসীর মামুন। সংবাদ সম্মেলনে এ এইচ, এম শামসুদ্দিন চৌধুরী মানিক, মমতাজ লতিফ, এ কে মোহাম্মাদ আলী শিকদার, অধ্যাপক অজয় রায়, মুক্তিযোদ্ধা, কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমারে গৌতম বুদ্ধ পরাজিত হয়েছেন: উত্তম বড়ুয়া

আপডেট সময় ০৪:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭