ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গর্ভবতী স্ত্রীর গলা কেটে পুলিশে ফোন করে ছিনতাইয়ের নাটক সাজালেন স্বামী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের হরিয়ানার গর্ভবতী স্ত্রীকে গলা কেটে হত্যার পর ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগ পাওয়া গেছে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের (সিএ) বিরুদ্ধে। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার ব্যাংক কর্মকর্তা স্ত্রী তার এক সহকর্মীর সঙ্গে পরকীয়া করছিলেন বলে সন্দেহ ছিল। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হত। এরই জেরে তাকে হত্যা করেছেন তিনি।

পুলিশ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি রাত ১১টার কিছু পরে হরিয়ানার একটি থানায় আনশুল ধাওয়ান নামে সিএ ফোন করে জানান যে, ঝাজ্জার জেলার একটি গ্রামের কাছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা করেছে এবং তার স্ত্রীর গলা কেটে দিয়েছে। কিন্তু মাত্র ১৮ ঘণ্টার তদন্তে পুলিশ নিশ্চিত হয় যে, এটি কোনো ডাকাতি নয়, বরং আনশুল নিজেই তার স্ত্রীকে খুন করেছেন।

ঘটনার বিবরণ:

হিসারের বাসিন্দা আনশুল ধাওয়ান গুরুগ্রামের একটি সংস্থায় সিএ হিসেবে কর্মরত। মাত্র পাঁচ মাস আগে গুরুগ্রামের এইচডিএফসি ব্যাংকের কর্মকর্তা মহকের (২৭) সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর পরকীয়া নিয়ে আনশুলের মনে সন্দেহ ছিল। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে হান্সিতে মহকের বাপের বাড়ি থেকে তারা গুরুগ্রামের উদ্দেশে রওনা হন। পথে গাড়ির মধ্যেই তাদের কথা কাটাকাটি শুরু হয়।

তদন্তে পুলিশ জানায়, রাগের মাথায় আনশুল প্রথমে গাড়ির ভেতর মহকের গলা টিপে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। স্ত্রী মারা গেছেন নিশ্চিত হওয়ার পর, আঙুলের ছাপ লুকানোর জন্য তিনি হাতে গ্লাভস পরেন এবং একটি কাঁচি দিয়ে মৃত স্ত্রীর গলা কেটে দেন। এরপর মরদেহটি রাস্তার পাশে ফেলে দিয়ে ঘটনাটি ছিনতাই হিসেবে সাজানোর চেষ্টা করেন এবং নিজেই পুলিশে খবর দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গর্ভবতী স্ত্রীর গলা কেটে পুলিশে ফোন করে ছিনতাইয়ের নাটক সাজালেন স্বামী

আপডেট সময় ১০:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬