ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউরেনাসের চাঁদ মিরান্ডা নিয়ে চমকপ্রদ তথ্য

আকাশ নিউজ ডেস্ক:

সৌরজগতের দূরবর্তী গ্রহ ইউরেনাসের ছোট একটি উপগ্রহের নাম মিরান্ডা। আকারে ছোট হলেও এটি বহু বছর ধরে বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। কারণ, এর পৃষ্ঠে দেখা যায় অদ্ভুত ফাটল, খাঁজ আর বিশাল চ্যুতি। এসব দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ভেতরে কি কিছু ঘটেছিল?

সম্প্রতি ‘দ্য প্ল্যানেটারি সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, মিরান্ডার বরফের নিচে একসময় গভীর মহাসাগর ছিল। এই মহাসাগরের গভীরতা ছিল ১০০ কিলোমিটারেরও বেশি। অর্থাৎ, উপরে শক্ত বরফ থাকলেও ভেতরে ছিল তরল পানি।

১৯৮৬ সালে নাসার পাঠানো ভয়েজার-২ মহাকাশযান মিরান্ডার পাশ দিয়ে উড়ে যায়। তখন তোলা ছবিতে দেখা যায় বিশাল ফাটল ও ‘করোনা’ (খাঁজকাটা বড় অঞ্চল)। এই অদ্ভুত গঠন কীভাবে তৈরি হলো, তা জানতে বিজ্ঞানীরা কম্পিউটার মডেল ব্যবহার করেন।

গবেষণায় মিরান্ডার দক্ষিণ অংশের দুটি এলাকা—আর্ডেন করোনা ও এলসিনোর করোনা—বিশেষভাবে বিশ্লেষণ করা হয়। আর্ডেন অঞ্চলে দেখা গেছে প্রসারণের চিহ্ন, মানে মাটি ফেটে ছড়িয়ে গেছে। আর এলসিনোর এলাকায় দেখা গেছে ভাঁজ বা সংকোচন।

বিজ্ঞানীরা বলছেন, যদি বরফের আস্তরণ খুব পুরু হতো, তাহলে এমন বড় ফাটল তৈরি হতো না। তাদের ধারণা, বরফের স্তর ৩০ কিলোমিটারের কম ছিল। নিচে ছিল বিশাল জলভাগ। প্রায় ১০ থেকে ৫০ কোটি বছর আগে এই সাগর ছিল বলে ধারণা করা হচ্ছে। মহাকাশের হিসাবে এটি খুব বেশি পুরোনো নয়।

ছোট একটি উপগ্রহ, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল গভীর সাগর—এই তথ্য সৌরজগত নিয়ে নতুন কৌতূহল তৈরি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউরেনাসের চাঁদ মিরান্ডা নিয়ে চমকপ্রদ তথ্য

আপডেট সময় ১১:২৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬