ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০ জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার সিরাজগঞ্জে আগুনে ৪ বসতবাড়ি পুড়ে ছাই ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

জামায়াতের কর্মীদের হামলায় ছেলের চোখে আঘাত, এ খবরে মায়ের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

বগুড়ার নন্দীগ্রামে ভোট নিয়ে বিরোধে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলায় বিএনপি নেতা মাসুদ রানার ডান চোখ আঘাত লেগেছে। এমন খবরে তার মা রাবেয়া খাতুনের স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রানার মা রাবেয়া খাতুনের (৭০) মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার পারশুন গ্রামে রানার ওপর হামলার ঘটনা ঘটে।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাঝগ্রাম ইউনিয়নের সভাপতি মাসুদ রানার ছেলে সিয়াম আকন্দ অভিযোগ করেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নন্দীগ্রামের পারশুন গ্রামে ভোট কেনাবেচাকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। এতে তার বাবা ডান চোখে গুরুতর আঘাত পান। এ সময় তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

সিয়াম আকন্দ দাবি করেন, তার বাবার ডান চোখ নষ্ট হয়ে গেছে। এ খবরে মঙ্গলবার দুপুরে তার দাদি রাবেয়া খাতুন মারা গেছেন। সন্ধ্যার দিকে তার বাবাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, জামায়াতের নেতাকর্মীর হামলায় তার সংগঠনের নেতা মাসুদ রানার ডান চোখ নষ্ট হয়ে গেছে। এ খবরে মঙ্গলবার দুপুরে তার মা স্ট্রোকে মারা গেছেন। তিনি এ হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, অন্যত্র বসবাসকারী ক্যানসার আক্রান্ত সৎমা এমনিতেই মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত

জামায়াতের কর্মীদের হামলায় ছেলের চোখে আঘাত, এ খবরে মায়ের মৃত্যু

আপডেট সময় ১০:৩৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬