ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড নতুন রাষ্ট্রপতি দিয়ে সরকারকে যাত্রা শুরু করতে হবে: উমামা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন ডা. জুবাইদা রহমান ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়: আসাদুজ্জামান ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ পাকিস্তানের ‘ঘাড় মটকে’ দেয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল

ইতালিকে বড় ব্যবধানে উড়িয়ে প্রতিশোধ নিলো স্কটল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক : 

দুই দলের সবশেষ দেখায় স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ইতালি। তাই ইতালিয়ানদের বিশ্বকাপ অভিষেক ম্যাচটা স্কটিশদের জন্য আরও একটা সাধারণ ম্যাচ ছিল না, ৮ মাস আগের সেই হারের ক্ষতে প্রলেপ দেওয়ার, প্রতিশোধ নেওয়ার ম্যাচও ছিল এটা। স্কটল্যান্ড সেটা নিলোও।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচেই বড় হার দেখল ইতালি। কলকাতার ইডেন গার্ডেনে স্কটল্যান্ডের কাছে তারা হেরেছে ৭৩ রানে। ব্যাটে ও বলে পুরো ম্যাচে আধিপত্য দেখায় স্কটল্যান্ড।

ম্যাচের শুরুতেই অবশ্য ধাক্কা খায় ইতালি। ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক ওয়েইন ম্যাডসেন। এরপর তিনি আর ফেরেননি।

ওদিকে স্কটল্যান্ডকে উড়ন্ত এক শুরু এনে দেন জর্জ মানজি। তিনি খেলেন ৫৪ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস। তার সঙ্গে ওপেনিং জুটিতে মাইকেল জোনস যোগ করেন গুরুত্বপূর্ণ রান। দুজনে মিলে ১২৬ রানের বড় জুটি গড়েন।

মাঝের দিকে ব্র্যান্ডন ম্যাকমালেন দ্রুত রান তোলেন। শেষ দিকে ঝড় তোলেন মাইকেল লিস্ক। শেষ পাঁচ বলে তিনি করেন অপরাজিত ২২ রান। এতে নির্ধারিত ২০ ওভারে স্কটল্যান্ড তোলে ২০৭ রান। এটি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো সহযোগী দেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইতালি। প্রথম বলেই উইকেট হারায় তারা। মাইকেল লিস্ক বল হাতে আঘাত হানেন শুরুতেই।

এরপর কিছুটা লড়াই করেন মানেন্তি ভাইরা। বেন মানেন্তি খেলেন ২৯ বলে ৫০ রান। এটি ছিল পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালির প্রথম হাফ সেঞ্চুরি। তবে তার বিদায়ের পর ম্যাচ পুরোপুরি হাতছাড়া হয়ে যায়।

বল হাতে মাইকেল লিস্ক ছিলেন ম্যাচের নায়ক। তিনি নেন ৪ উইকেট। খরচ করেন মাত্র ১৭ রান। ব্যাটে ও বলে তার পারফরম্যান্সই ইতালিকে পুরোপুরি ছিটকে দেয়।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের আগেই ১৩৪ রানে অলআউট হয় ইতালি। স্কটল্যান্ড জেতে ৭৩ রানে। এই জয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম পয়েন্ট পেল স্কটল্যান্ড। দুই দিন আগে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল। আর বিশ্বকাপে অভিষেক ম্যাচে ইতালি টের পায়, এই মঞ্চে ভালো করাটা কতো কঠিন।

Tag :
আপলোডকারীর তথ্য

রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইতালিকে বড় ব্যবধানে উড়িয়ে প্রতিশোধ নিলো স্কটল্যান্ড

আপডেট সময় ০২:৫০:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬