ঢাকা ০২:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইংল্যান্ডকে কাঁপিয়ে দর্শকদের ‘হৃদয় কেড়ে নিল’ নেপাল

আকাশ স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ডকে কাঁপিয়ে দর্শকদের ‘হৃদয় কেড়ে নিল’ নেপাল ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে নেমেই বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো পারফর্ম করে হিমালয়ের দেশটি।

কিন্তু দুর্ভাগ্য তাদের। অবিশ্বাস্য পারফরম্যান্সের পরও শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হেরে যায় তারা। তীরে গিয়ে তরী ডুবায় নেপাল। ইংলিশ পরীক্ষায় ‘এক বাউন্ডারির’ এই আক্ষেপ তাদের দীর্ঘদিন পোড়াবে!

সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বাগে পেয়েও হারাতে পারেনি নেপাল। ভাগ্য ফেবার করেনি বলেই জয়ের দুয়ারে গিয়ে পরাজয় বরণ করে তারা।

জয়ের জন্য শেষ ৩ ওভার তথা ১৮ বলে নেপালের প্রয়োজন ছিল ৪৬ রান। তাদের জন্য এটা কঠিন চ্যালেঞ্জ ছিল। কিন্তু ১৮তম ওভারে তিন ছক্কায় ২২ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার আবাশ দেয় নেপাল।

জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২৪ রান। আগের ওভারে তিন ছক্কায় দলকে জয়ের স্বপ্ন দেখান লোকেশ বাম। ১৯তম ওভারে দুই বাউন্ডারিতে নেপাল সংগ্রহ করে ১৪ রান।

শেষ ওভারে জয়ের প্রয়োজন ছিল মাত্র ১০ রান। কিন্তু স্যাম কারানের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাউন্ডারি হাঁকাতে না পারায় ৫ রানের বেশি করতে পারেনি। যে কারণে তীরে গিয়ে নেপালের তরী ডুবে।

ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ১৮০ রানের বিশাল সংগ্রহে ২০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন লোকেশ বাম। ২৯ বলে ৪৪ রান করেন দীপেন্দ্র সিং আইরি। ৩৪ বলে ৩৯ রান করেন অধিনায়ক রোহিত পুডাল। ১৭ বলে ২৯ রান করেন ওপেনার কুশল ভুর্তেল।

ইংল্যান্ড জিতলেও তাদের চোখের পানি এবং নাকের পানি এক করে দিয়েছে নেপাল। ম্যাচের শেষ দিকে ব্রিটিশরা ধরেই নিয়েছিল পরাজয় নিশ্চিত। হারের শঙ্কায় স্নায়ুচাপে মিস ফিল্ডিং করে তারা। হারতে হারতে শেষ পর্যন্ত জিতে যায় ইংল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের পঞ্চম ম্যাচে ‘অঘটন’ হয়ে হয়েও হয়নি। ব্রিটিশদের রীতিতো তুলোধুনে করে জয়ের দুয়ারে গিয়ে হোঁচট খায় নেপাল।

৪ রানের জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের।

রোববার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮৪ রান করে ইংল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানে ইনিংস থামায় নেপাল।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ব্রিটিশরা। ৪.৩ ওভার তথা মাত্র ২৭ বলে ৪৩ রানের ব্যাটিং তাণ্ডব চালান জশ বাটলার। তিনি মাত্র ১৭ বলে ৫টি চারের সাহায্যে ২৬ রান করে সাজঘরে ফেরেন।

এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার ফিল সল্ট। তিনি ২ বলে ১ রানের বেশি করতে পারেননি। তার বিদায়ে ৫৭ রানে ইংল্যান্ড হারায় ২ উইকেট।

তৃতীয় পজিশনে ব্যাটিংয়ে নেমে ৩৫ বলে চারটি চার আর চারটি ছক্কার সাহায্যে ৫৫ রান করে ফেরেন জ্যাকব বেথেল। তিনি আউট হন দলীয় ১২৮ রানে। এরপর মাত্র ৯ রানের ব্যবধানে ফেরেন স্যাম করান। তিনি ৮ বলে ২ রান করে ফেরেন।

অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেলের ফিফটি আর ইনিংসের শেষ দিকে উইল জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ইংল্যান্ড।

দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন জ্যাকব বেথেল। ৩২ বলে ৪টি চার আর তিন ছক্কায় ৫৩ রান করেন অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ১৮ বলে এক চার আর ৪টি ছক্কার সাহায্যে ৩৮ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইংল্যান্ডকে কাঁপিয়ে দর্শকদের ‘হৃদয় কেড়ে নিল’ নেপাল

আপডেট সময় ০৭:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬