ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা: ডোনাল্ড ট্রাম্প সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিক্ষোভ-ভাঙচুর এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ: সংসদে আমির হামজা হামের টিকাদানে গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী বর্জ্য সংগ্রহে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় হলে নতুন ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক শরীয়তপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩

আকাশ জাতীয় ডেস্ক : 

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে দেড় বছরের শিশু কানিজ ফাতেমার লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

পরে উত্তেজিত গ্রামবাসী ও স্বজনরা ঘাতকদের বসতঘর ভাংচুরের চেষ্টা চালালে পুলিশ পরিস্থিতি শান্ত করেন।

শিশুটি একই এলাকার প্রবাসী কাঞ্চন হোসেন ও গৃহিনী জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই বাড়ির তোফায়েল আহাম্মদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু কানিজ ফাতেমা।

শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীন জানান, ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এরপর আর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গে তোফায়েলের পূর্বের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে তারাই আমার মেয়েকে হত্যা করে লাশ গুম করে সেপটিক ট্যাংকে ফেলে রাখে।

এ বিষয়ে রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, শিশুর লাশ সেপটিক ট্যাংক থেকে শনিবার রাতে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে রোববার দুপুরে আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা: ডোনাল্ড ট্রাম্প

লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩

আপডেট সময় ০১:১০:২১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬