ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফাহিমের ঝড়ে রক্ষা, ডাচদের হারিয়ে পাকিস্তানের স্বস্তির জয়

আকাশ স্পোর্টস ডেস্ক :

কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বড় অঘটনের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। তবে শেষ মুহূর্তে ত্রাতা হয়ে আসেন ফাহিম আশরাফ। তার ঝোড়ো ব্যাটিংয়ে নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়ে স্বস্তির জয় দিয়ে আসর শুরু করেছে সালমান আলী আগার দল।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ১৪৮ রান তারা করতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। সাহিবজাদা ফারহানের ৪৭ ও বাবর আজমের ১৫ রানের পরও শেষ দিকে সমীকরণ কঠিন হয়ে যায়। তবে ১১ বলে অপরাজিত ২৯ রানের এক বিধ্বংসী ক্যামিও খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফাহিম আশরাফ। অপর প্রান্তে শাহিন আফ্রিদি অপরাজিত থাকেন ৫ রানে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও খেই হারায় ডাচরা। ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড করেন ৩০ রান। পাকিস্তানের হয়ে বল হাতে সালমান মির্জা ২৪ রানে ৩টি এবং নওয়াজ, আবরার ও সাইম আইয়ুব ২টি করে উইকেট শিকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফাহিমের ঝড়ে রক্ষা, ডাচদের হারিয়ে পাকিস্তানের স্বস্তির জয়

আপডেট সময় ০৪:১২:১১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬