ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাতে চুল বেঁধে ঘুমানো কি ভালো?

আকাশ নিউজ ডেস্ক :  

রাতে ঘুমানোর আগে অনেকেই চুল শক্ত করে বেঁধে ঘুমান। তারা মনে করেন চুল বেঁধে ঘুমালে চুলের স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু রূপবিশেষজ্ঞরা বলছেন, রাতে চুল শক্ত করে বাঁধলে গোড়ায় টান পড়ে। এ কারণে চুল বেশি পরিমাণে ঝরে যায়। আবার পুরো খুলে রাখলেও বিপদ। বালিশের সঙ্গে ঘষে ঘষে চুলের ডগা ফেটে যেতে পারে। তাই চুল ভালো রাখতে হালকা পনিটেল বা ঢিলেঢালা বেণী করে ঘুমানো ভালো। এতে ঘষাঘষি কম হয়। জটও কম পড়বে। চাইলে স্যাটিন কাপড়ের হেয়ার ক্যাপ মাথায় পরে ঘুমোতে পারেন। এতে চুল আরও সুরক্ষিত থাকে।

ঘুমাতে যাওয়ার আগে চুলে হালকা হেয়ার সিরাম মাখতে পারেন। ঘরোয়া টোটকা হিসেবে মাখতে পারেন অ্যালোভেরা জেলও। ভেজা চুল নিয়ে কখনোই ঘুমাতে যাবেন না। তাতে চুল ঝরার পরিমাণ বেড়ে যায়। ঘুমানোর আগে স্যাটিনের হেয়ার ক্যাপ, বালিশের কভারও ব্যবহার করতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রাতে চুল বেঁধে ঘুমানো কি ভালো?

আপডেট সময় ০৮:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬