ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০০-তে মাইনাস ২৫ উঠেছে মেডিকেল ভর্তি পরীক্ষায়

অাকাশ জাতীয় ডেস্ক:

কঠোর গোপনীয়তা রক্ষা করে এবার সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রস্তুুত করা হচ্ছে। সোমবার যেকোনো সময় এ পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

ভর্তি পরীক্ষার ফলাফল তৈরির সঙ্গে জড়িত এমন একটি নির্ভরযোগ সূত্রে জানা গেছে, ১০০ নম্বরের পরীক্ষায় মাইনাস ২৫ নম্বরও পেয়েছেন কেউ কেউ। ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাওয়ার নিয়মের কারণে অনুমানে উত্তর দেয়ায় এ মাইনাস নম্বর উঠেছে। এবারের পরীক্ষায় সর্বোচ্চ ৯০ নম্বর উঠেছে।

তবে সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন নম্বর কত সে সম্পর্কে নিশ্চিতভাবে কেউ কথা বলতে রাজি হননি। পরীক্ষায় পাস নম্বর, সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন নম্বর কত হয়েছে তা জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এ ব্যাপারে জানেন না বলে সাফ জানিয়ে দেন।

প্রকাশিতব্য এ প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল নিয়ে উদ্বিগ্ন হাজার হাজার ভর্তিচ্ছু। পরীক্ষা শেষে অনেক পরীক্ষার্থী এবারের প্রশ্ন সহজ হয়েছে মন্তব্য করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ১০০ নম্বরে কত নম্বর পান তা নিয়ে টেনশনে সময় কাটছে তাদের।

উল্লেখ্য, চলতি বছর ৮২ হাজার ৮৫৬ জন ভর্তিচ্ছু আবেদন করলেও শুক্রবারের পরীক্ষায় দুই সহস্রাধিক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সে হিসাবে ৮০ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। জাতীয় মেধা তালিকার ক্রমানুসারে ৩১টি সরকারি মেডিকেল কলেজে মাত্র ৩ হাজার ৩১৮আসনে ভর্তির সুযোগ রয়েছে। অপরদিকে বেসরকারি ৬৯টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ২৫০টি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০০-তে মাইনাস ২৫ উঠেছে মেডিকেল ভর্তি পরীক্ষায়

আপডেট সময় ০৬:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭