ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজা উপত্যকায় ইসরাইলের গোলা বর্ষণ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজা উপত্যকায় ইসলামী উগ্রবাদী সংগঠন হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ইসরাইলি সামরিক বাহিনী গোলা বর্ষণ করেছে। ইসরাইলী ভূ-খন্ড লক্ষ্য করে ফিলিস্তিনের ব্যর্থ রকেট হামলার পর তারা এ গোলা বর্ষণ করে। ইসলাইলি সামরিক বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রোববার রাতে ফিলিস্তিনী ভূ-খন্ড থেকে ইসরাইলী ভূ-খন্ড লক্ষ্য করে রকেট হামলা চালানোর চেষ্টা করা হলেও সেটি ব্যর্থ হয়ে গাজা উপত্যকায় পড়ে। ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এটি ছোঁড়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

ইহুদিবাদী ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ট্যাংক এবং কামান হামলা করেছে। ২০০৭ সালের জুন থেকে গাজার বিরুদ্ধে কঠোর অবরোধ কার্যকর করেছে। এতে গাজা উপত্যকায় নজিরবিহীন বেকারত্ব দেখা দিয়েছে।

গাজা উপত্যকার থেকে রকেট হামলার অজুহাতে এ হামলা চালানো হয়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কথিত অবস্থানের ওপর এ হামলা চালানোর দাবি করেছে ইসরাইল।

কথিত রকেট হামলায় ইসরাইলির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী নানা অজুহাতে মাঝে মাঝেই গাজায় হামলা চালায়। নিরীহ ফিলিস্তিনরাই এসব হামলার শিকার হয়ে থাকেন।

এ ধরণের রকেট হামলায় ইসলাইলি নাগরিকদের জীবন ঝুঁকিপূর্ণ এবং তাদের সার্বভৌমত্বের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। ফলে ইসরাইলি সামরিক বাহিনী গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে গোলা বর্ষণ করে হামাসের একটি পর্যবেক্ষণ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে।

তবে এ হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ইসরাইল ও হামাস ২০০৮ সাল থেকে তিন তিনবার যুদ্ধে জড়িয়ে পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজা উপত্যকায় ইসরাইলের গোলা বর্ষণ

আপডেট সময় ০৫:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭