ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোটি টাকার চেকসহ সহকারী কর কমিশনার গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেটের সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে এক কোটি ১১ লাখ টাকার চেক ও ভুয়া প্রশ্নপত্রসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন-দীপঙ্কর চন্দ্র সরকার (৪০), মো. একরামুল ইসলাম ওরফে বাবু (৩৮)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার দীপঙ্কর চন্দ্র সরকার (৪০) একজন সহকারী কর কমিশনার। গত শুক্রবার ভোররাতে তাদের ২/৩ কাঁঠালবাগানের নিরঞ্জন গোস্বামীর বাড়ির সাততলার ফ্ল্যাট থেকে র‌্যাব-৩ এর একটি দল গ্রেফতার করে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, র‌্যাব মামলা দিয়ে আমাদের কাছে আসামিদের হস্তান্তর করেছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিন রিমান্ড চাইলে একদিনের রিমান্ড মঞ্জুর করে। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে এই অন্যায় কাজের সঙ্গে জড়িত।

কর কমিশনার হওয়ার সুবাদে দীপঙ্কর অনেক চিকিৎসকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করতেন। তাদেরই তিনি ব্যবহার করে আসছিলেন। তবে এবারের প্রশ্নপত্রের সঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার করা প্রশ্নপত্রের কোনো মিল ছিল না।

সূত্র আরও বলছে, চুক্তি অনুযায়ী প্রতি সেট প্রশ্নের জন্য এই সিন্ডিকেট ১০ লাখ টাকার চেক অগ্রিম নিয়ে রেখেছিল। পরীক্ষার চার ঘণ্টা আগে অর্থাৎ ভোর ৫টার দিকে ই-মেইল এবং হার্ডকপি প্রশ্নের সেট পরীক্ষার্থীকে দেওয়ার কথা ছিল। দীপঙ্করের গ্রামের বাড়ি রংপুরের পীরগাছার যাদুলস্করে। অন্য আসামি একরামুলের বাড়ি সাতক্ষীরার আশাশুনির বড়দলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোটি টাকার চেকসহ সহকারী কর কমিশনার গ্রেফতার

আপডেট সময় ১২:৫৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭