ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভুতুড়ে ফোন নম্বর কেড়ে নিল তিনটি জলজ্যান্ত প্রাণ

অাকাশ নিউজ ডেস্ক:

একটি ফোন নম্বরও মৃত্যু ডেকে আনতে পারে আপনার! এতদিন আমরা ভুতুড়ে পুতুলের কথা শুনেছি৷ কিন্তু নম্বরও যে ভুতুড়ে হতে পারে সেটি কি আপনি জানেন? একটি ফোন নম্বরই তিন তিনটে মৃত্যুর কারণ৷ দশ বছরে তিনটি জলজ্যান্ত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে৷

এই বিশেষ নম্বরটি হল ০৮৮৮-৮৮৮-৮৮৮৷ ঘটনাটি বুলগেরিয়ার৷ পরপর তিন তিনটি মৃত্যুর পরই বন্ধ করে দেওয়া হয় এই নম্বরটি৷ এই নম্বরটি আপাতত অভিশপ্ত নম্বরের তকমা পেয়েছে৷

এই নম্বরটির প্রথম ব্যবহারকারী ছিলেন ভ্লাদিমির গ্রাসহনভ৷ তিনি মোবিটেল সংস্থার সিইও ছিলেন৷ ২০০১সালে ক্যান্সারে মৃত্যু হয় তাঁর৷ ভ্লাদিমির মৃত্যুর পিছনে যে তাঁর শত্রুপক্ষের হাত রয়েছে সেটি সেই সময় মনে করা হয়েছিল৷ রেডিওকেটিভ পয়জন ব্যবহার করার জন্যই মৃত্যু হয় ভ্লাদিমির৷

পরবর্তী ঘটনাটি ঘটে ২০০৩সালে৷ কনস্টানতিন দিমিট্রোভ বুলগেরিয়ার মাফিয়া ছিল৷ নেদারল্যান্দ ট্রিপে যাওয়ার সময় তার শত্রুপক্ষের গুলিতে মৃত্যু হয় তার৷ দিমিট্রোভের মৃত্যুর সময় তার সঙ্গে ছিল এই ফোন নম্বরটি৷ তার কাছে সেই মুহূর্তে প্রায় ৫০০ ইউরোর মাদকদ্রব্য ছিল বলে জানা গিয়েছিল৷

২০০৫সালে রিয়েল এস্টেট এজেন্ট কনস্তাতিন ডিশ্লিএভ এই নম্বরের শিকার হয়৷ পেশা হিসেবে সেও একজন স্মাগলার ছিল বলে জানা গিয়েছে৷ ১৩০ইউরো মিলিয়ন মাদক পুলিশ আটক করে এই ঘটনার পর ডিশ্লিএভের কাছ থেকে৷ তার কাছেও সেই মুহূর্তে ওই নম্বরটিই ছিল বলে জানা গিয়েছে৷

এই তিনজনের কাছেই সেই মুহূর্তে এই নম্বরটিই ছিল৷ তবে, এটি কি শুধুমাত্র কাকতালীয়? নাকি এদের মৃত্যুর পিছনে এই নম্বরটির ভূমিকা রয়েছে? সেটি আজও রহস্য৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভুতুড়ে ফোন নম্বর কেড়ে নিল তিনটি জলজ্যান্ত প্রাণ

আপডেট সময় ১১:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭