ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

সকালে আইসিডিডিআর,বি-তে গিয়েছিলেন প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রবিবার সকাল সোয়া ৭টার দিকে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) গিয়েছিলেন। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা ছিলেন। প্রধান বিচারপতির আইসিডিডিআর,বি-তে যাওয়ার কারণ জানা যায়নি। সকাল সোয়া ৮টার দিকে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সংস্থার একটি সূত্রে একথা জানা গেছে। তবে কেন তিনি সেখানে গিয়েছিলেন সে বিষয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি। আইসিডিডিআর,বি-এর কমিউনিকেশন বিভাগে যোগাযোগ করা হলে বলা হয়, ‘কোড অব কনডাক্টস ও এথিকস অনুযায়ী আমরা কোনও রোগীর বিষয়ে সংবাদ মাধ্যমকে তথ্য দিতে পারি না।’

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত অবকাশকালীন ছুটি ছিল সুপ্রিম কোর্টে। আদালত খোলার দিন ২ অক্টোবর প্রধান বিচারপতি এক মাসের (২ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত) ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন।

গত ৩ অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ‘প্রধান বিচারপতি ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত বলে রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে উল্লেখ করেছেন। প্রধান বিচারপতির চিঠিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে আসার পর আমরা বিষয়টি জানতে পেরেছি। পরে চিঠিটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়।’

তিনি আরও বলেছিন, ‘প্রধান বিচারপতির ছুটি অনুমোদনের কোনও বিষয় নেই। প্রধান বিচারপতি নিজেই নিজের ছুটি মঞ্জুর করতে পারেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

সকালে আইসিডিডিআর,বি-তে গিয়েছিলেন প্রধান বিচারপতি

আপডেট সময় ১২:৩৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭